৭ মার্চ উপলক্ষে ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভা

ডিসি প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৪০ পূর্বাহ্ণ

৭ মার্চ উপলক্ষে ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভা

ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর জাদুকরি ভাষণ স্মরণে রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হলো। অনুষ্ঠানের বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তারা বলেন, যতদিন লাল-সবুজের পতাকা উড্ডীন থাকবে ততদিন বাংলা আর বাঙালির মণিকোঠায় চির ভাস্মর হয়ে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আঃলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুন্নবী বাকি, সহ সভাপতি নুরল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহসিনা জান্নাত রিমি, ভার্জিনিয়া আওয়ামী লীগ সভাপতি জি আই রাসেল, সহ সভাপতি জোনায়েদুল হক ভূইয়া জনু, ম্যারিল্যান্ড আওয়ামী লীগের এডভোকেট আনিসুর রহমান মিঠু, মঈনুল হাসান তাপস, মোস্তাক আহাম্মেদ, মোশাররফ হোসেন দুলাল , ওসমান , সাইফুল, করিমম ওয়াশিংটন ডিসির জিবক বড়ুয়া, জামাল হোসেন, শেখ কামরুল প্রমুখ।

বক্তারা বাংলাদেশে চলমান দমন-পীড়নের সমালোচনা এবং নিজ নিজ অবস্থান থেকে মার্কিন বন্ধুদেরকে বাংলাদেশে ইউনূস বাহিনীর অন্যায়-অপকর্ম সম্পর্কে ধারণা দেয়ার সংকল্প ব্যক্ত করেন।

শেষে মোশাররফ হোসেন দুলাল সবাইকে ইফতার পরিবেশন করেন।

Facebook Comments Box

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us