অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৯ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়া, শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষার জন্য সরকার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এই মামলার সঙ্গে জড়িতরা যাতে দ্রুত আইনের আওতায় আসে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া গত ৫ মার্চ তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শিশুটির মা ৮ মার্চ চারজনের বিরুদ্ধে মামলা করেন, যার মধ্যে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুর অন্তর্ভুক্ত ছিলেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর