স্বামী জ্যোতিশ্বরানন্দ মহারাজের তিরোধান দিবস পালিত

অজিৎ ভৌমিক   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৫২ পূর্বাহ্ণ

স্বামী জ্যোতিশ্বরানন্দ মহারাজের তিরোধান দিবস পালিত

স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের তিরোধান দিবস উপলক্ষে ৫ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে শংকর মঠ ও মিশনের উদ্যোগে এক সমাবেশ ও পূজাঅর্চনা হয়েছে। জোতিশ^রানন্দ গিরি মহারাজের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা এবং গীতা পাঠে অংশ নেন স্বপন দাস, মতিলাল নাথ, গোপাল সাহা, ঝুলন সেন, দেবাশীষ দেবনাথ, সমর শিল, রূপকুমার ভৌমিক, লিপটন বিশ্বাস প্রমুখ। বক্তারা উল্লেখ করেন, এখোন সময়ে জ্যোতিশ্বরানন্দ মহারাজের জীবন-আদর্শ হৃদয়ে ধারণ করে তা মানবকল্যাণে ব্যবহার করতে হবে। তাহলেই গোটা মানবতার প্রতি নিজের দায়বদ্ধতা কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। পুরো আয়োজনের সমন্বয় করেছেন প্রিয়তোষ দে। পুরোহিত্য করেন স্বামীজি প্রায়াস।
অনুষ্ঠানে মা-বাবার সাথে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us