দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে এক হামলায় চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।

একই জেলার জেফতা শহরে আরেক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

এ ছাড়া তৌল শহরে আরেকটি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us