ওয়াহেদ হোসেনী
প্রিন্ট
বুধবার, ২৭ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ
ওয়াহেদ হোসেনী
আল্লাহ করিয়াছেন সৃষ্টি আমার,
করিয়াছি পদচারণ এই পৃথিবীতে
যতদিন ইচ্ছা তাঁহার।
জীবনকালে আমার
শুনিয়াছি ভালো কথা কিছু,
পড়িয়াছি কিছু কিছু,
করিয়াছি চেষ্টা চলিতে সেই অনুসার।
পদে পদে করিয়াছি ভুল যখন তখন
বুঝিতে পারিয়াছি সে ভুল যখন
শোধরাতে চেষ্টা করিয়াছি তখন।
শোধরানো হয়েছে কিনা জানিনা এখন।
সাত বিলিয়ান মানুষের পৃথিবীতে থাকা
হোল শেষ,
আমার নাম যখন হোল ডাকা।
এবার পাওয়া যাবে তাঁর দেখা।
চাহিবেন তিনি হিসাব সব কিছুর,
ন্যায় ছাড়া স্থান নাই সেথায় অন্য কিছুর।
বিচারের আগে
বলিব কর জোড়ে,
হে প্রভু দাও দিবে যাহা,
শুধু দিও সাথে
সহ্য করিবার ক্ষমতা।
বন্ধুগন, বিদায় –
আবার দেখা হবে সেথায়
কেহ কারে চিনিবে না যেথায়।
(ওয়াহেদ হোসেনী, ২৫শে জুলাই ২০১১, স্প্রীংফিল্ড, ভার্জিনিয়া।)
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর