আমেরিকায় জনসংখ্যার ভারসাম্য ব্যাহত হবার আশংকা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৫০ পূর্বাহ্ণ

আমেরিকায় জনসংখ্যার ভারসাম্য ব্যাহত হবার আশংকা

ফাইল ছবি

ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানের পাশাপাশি নানা কারণে জন্মহার হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্রের আড়াইশত বছরের ইতিহাসে এবারই প্রথম জনসংখ্যা কমবে বলে সেনসাস ব্যুরো জানায়। সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর জনসংখ্যা ছিল ৩৪ কোটি এক লাখ (৩৪০.১ মিলিয়ন)। এর আগের বছরের ৩১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ৩৩ কোটি ৮৫ লাখ।

আসছে ৩১ ডিসেম্বর চলতি বছরের গতি-প্রকৃতির আলোকে জনসংখ্যা হ্রাস পাবে বলে সর্বমহলের আশংকা। অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযান অব্যাহত থাকলে জনসংখ্যার ভারসাম্য অটুট রাখা কোনক্রমেই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ জিয়োভান্নি পেরি। কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস পাবার জের পড়বে যুক্তরাষ্ট্রের সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নের ধারা। জনসংখ্যার ভারসাম্য রক্ষিত হচ্ছিল অভিবাসীগণের আগমণের ধারা অব্যাহত থাকায়। আগেই জানানো হয়েছে যে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদূরদর্শিতার পাশাপাশি বিশ্বব্যাপী বিরাজমান অস্থিরতার প্রভাবে আমেরিকানদের মধ্যে সন্তান ধারণের আগ্রহ কমেছে। সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর মৃত্যু এবং জন্মহারের ব্যবধান সামান্য ঘুচিয়েছিল অভিবাসন-ব্যবস্থা এবং তার পরিমাণ ছিল ৫ লাখ ১৯ হাজার। যদিও এ সংখ্যা ছিল এযাবতকালের খুবই কম।

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us