ডিসি প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:৪০ অপরাহ্ণ
২৭ জুলাই রোববার ম্যারিল্যান্ডের জার্মান টাউনে এ্যাসালের ম্যারিল্যান্ড চেপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ্যাসাল ম্যারিল্যান্ড চ্যাপ্টারের সভাপতি হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যান এপ্রিল ডিলেন্সী। বিশেষ অতিথি ছিলেন এ্যাসাল কেন্দ্রীয় সেক্রেটারী করিম চৌধুরী, ম্যারিল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট কবিরুল ইসলাম, কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক সামছুদ্দীন মাহমুদ, ম্যারিল্যান্ড চ্যাপ্টারের সাধারন সম্পাদক খুরশীদ সাব্বীর, ডিসি চ্যাপ্টারের সভাপতি শরাফত হোসেন বাবু, ভার্জিনিয়া চ্যাপ্টারের তোফায়েল আহমেদ, ম্যারিল্যান্ড ডিস্ট্রিক্ট ১৫ স্টেট ডেলিগেট লিলি কিউআই, ডিস্ট্রিক্ট ৩৯ এর ডেলিগেট গ্রেগ উইলস, মুসলিম ফাউন্ডেশনের সদস্য মুমিন এ বেরে, বিশিস্ট নারী উদ্যোক্তা ও এ্যাম্পায়ার হেলথ হোমের স্বত্তাধিকারী স্যাম রিয়া, রিয়েলটর লিটু চৌধুরী প্রমুখ।
কংগ্রেসওম্যান ডিলেন্সী এ্যাসালের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশী কমিউনিটি বিভিন্নভাবে আমেরিকার মূলধারায় কাজ করছে। এ্যাসাল গত ১৭ বছর ধরে শ্রমজীবী মানুষের অধিকার , ন্যায্য মজুরী, অভিবাসন আইন সংস্কার, ধর্ম-বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। এশীয়দের ভোটাধিকার প্রয়োগ এবং জনগনের ন্যায্য অধিকার আদায়ে এ্যাসাল এর নতন নেতৃবৃন্দকে আরো অধিক সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।
এরপর কংগ্রেসওয়াম্যান নতুন কমিটির সদস্যদের ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইসা ফাহরিন। অনুষ্ঠানে কবি সামছুদ্দীন মাহমুদের ‘এসো বন্ধু’ কবিতাটি পাঠ করেন স্যাম রিয়া। এছাড়া স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর