উপদেষ্টা আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে অন্যতায় এর পরিণতি হবে ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৪ পূর্বাহ্ণ

উপদেষ্টা আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে অন্যতায় এর পরিণতি হবে ভয়াবহ

আনসার আহমেদ উল্লাহ ৫জুলাই ২০২৫।

অন্তবর্তিকালীন সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে সিলেট ও ব্রাম্মনবাড়িয়া বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে সরকারের দায়িত্বপূর্ন উপদেষ্টা পদথেকে পদত্যাগ করতে হবে। অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ।

গতকাল শুক্রবার ৪জুলাই ২০২৫ লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে ‘‘ আমরা সিলেটবাসী‘‘ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রতিবাদকারীরা এই  দাবী জানান।

এখানে উল্লেখ্য যে সম্প্রতি আসিফ নজরুল প্রবাসী ব্রাম্মনবাড়িয়া ও সিলেটীদের নিয়ে এমন  কুরুচিপূর্ন মন্তব্য করলে বাংলাদেশ সহ বিরশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেট ও ব্রাম্মনবাড়িয়াবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসিফ নজরুল তার মন্তব্যে বলেন মধ্যপ্রাচ্যে  বসবাসরত সিলেট ও ব্রাম্নবাড়িয়ার প্রবাসীরা ঘোষনা দিয়ে দলবেঁধে মারামারি করেন এমন কি প্রবাসে এরা ছিন্তাই চুরি ডাকাতিও করে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

প্রতিবাদকারীরা বলেন চরিত্রহীন আসিফ নজরুল একের পর এক মিথ্যাচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। এর আগেওে সে একটি টিভি টকশোতে বলেছিল বাংলাদেশে ২৬ লক্ষ অবৈধ্য ভারতীয় রয়েছে। এই অবৈধ ভারতীয়দের কারনে বাংলাদেশের মানুষ চাকুরী পাচ্ছেনা। তার এহেন মন্তব্যে দেশের অভ্যন্তরে মাইনরিটি হিন্দু সম্প্রদায় একটি উগ্রগোষ্টীর দ্বারা বাব বার নিগৃহীত হচ্ছে।  আসিফ নজরুল এর সত্যতা প্রমাণ করতে পারেনি। শুধুযে মাইনরিটি সম্প্রদায় ক্ষতিগ্রস্থ হচ্ছে তা নয়। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্টের একটি পায়তারা।

উল্টো দেখা যাচ্ছে প্রতিদিন ভারত থেকে অবৈধ বাংলাদেশীদের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশবেক করছে। এযাবত প্রায় কুড়ি হাজার অবৈধ বাংলাদেশীকে ভারত থেকে পুশবেক করা হয়েছে। এর অধিকাংশই কুমিল্লা ও চাপাইনবাবগঞ্জ, নীলফামারী ও সাতক্ষীরা অঞ্চলের মানুষ যারা কয়েক বছর পূর্বে কাজের সন্ধানে অবৈধবাবে ভারতে প্রবেশ করেছিল। এদের কেউই হিন্দ নয় সকলেই মুসলমান এবং দরিদ্র।

আমরা আসিফ নজরুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি সেই সাথে সরকারের কাছে দাবী জানাচ্ছি যদি বাংলাদেশে কোন অবৈধ ভারতীয় থাকে তাদের জনসমোক্ষে হাজির করা হউক অন্যতায় তাকে ক্ষমা চাইতে হবে।

আমরা প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসকে বলছি এই অসৎ মিথ্যুক আসিফ নজরুলকে উপদেষ্টা পদ থেকে বহিস্কার করুন অন্যতায় আপনাকে এর জবাদ দিতে হবে। আমরা আপনার কাছে মিথ্যুক আসিফ নজরুলের বিচার চাই। তাঁকে এখনই গ্রেফতারের দাবী জানাচ্ছি।

বক্তারা বলেন আসিফ একজন লুইচ্চা চরিত্রহীন সে লন্ডনে অধ্যয়নকালে ভিক্টোরিয়া পার্কে পতিতাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। আসিফ নজরুল প্রথম যাকে বিয়ে করেছিল সে ছিল অন্য এক জনের ন্ত্রী , পরবর্তিতে এই বিয়ে ভেঙ্গেযায়। দ্বিতীয় বিয়ে করে অভিনেত্রী রোকয়া প্রাচীকে সে সম্পর্কও ঠিকে নাই। এর পর বিয়ে করে তার মেয়ের বয়সী একজনকে সেও অন্য আরেক জনের ন্ত্রী। এজাতীয় লম্পটরা উদেষ্টা পরিষদে থাকলে দেশের বারটা বাজবে।

যুবনেতা জামাল আহমদ খানের সভাপতিত্বে ও ড. আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আমরা সিলেট বাসীর উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী,  সাংবাদিক জোবায়ের আহমদ, সাংবাদিক কামরুল আই রাসেল, যুবনেতা খালেদ আহমদ শাহিন, আব্দূল জলিল চৌধুরী, আহমদ আলী, শাহ রহমান , আব্দুল বাছির  প্রমুখ।

ব্রিটেন প্রবাসী সিলেটী নেতৃবৃন্দ বলেন ড, মুহাম্মদ ইউনুসকে ব্যবস্থা নিতে হবে অন্যতায় সিলেটীরা ফুসে উঠলে আপনাকে এর জবাব দিতে হবে।

Facebook Comments Box

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us