এলডিপির সদস্যদের ওপর হুমকি-ধামকি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১০ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১:৩৮ অপরাহ্ণ

এলডিপির সদস্যদের ওপর হুমকি-ধামকি অব্যাহত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র এলডিপির সদস্যরা দেশে তাদের আত্মীয়-স্বজনের নিরাপত্তায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন। ছবি-এনওয়াইভয়েস২৪

দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর এবং খুন-ধর্ষনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রস্থ এলডিপি (লিবারেল ডেমক্র্যাট পার্টি) সদস্যরা এক সভায় মিলিত হন। সভাটির সমাপ্তি ঘটে ইফতার মাহফিলের মধ্যদয়ে। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ১২৬৩ ফুলটন স্ট্রিটে তাকওয়া রেস্টুরেন্টে শনিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র এলডিপির সহ-সভাপতি ওমর ফারুক। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি দাবি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপ গ্রহণের।

যুক্তরাষ্ট্র এলডিপির সদস্য রিয়াদ হোসেন বলেন, দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং পতিত স্বৈরাচারের লোকজন এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ক্ষমতাবান থাকার ফলে দমন নিপীড়ন বাড়িঘরে ভাঙচুর এবং ক্রমাগত হত্যার হুমকি এখনো তারা পেয়ে যাচ্ছেন। এখনো তার পরিবারের উপর হামলা এবং তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী; অভিযোগ রিয়াদ হোসেনের।

এলডিপির অপর সদস্য মোঃ রায়হান বলেন, এখনো তার পরিবার পতিত স্বৈরাচার সরকারের সদস্যদের হামলার ভয়ে সন্ত্রস্ত্র অবস্থায় দিনাতিপাত করছে। যুক্তরাষ্ট্র এলডিপির সদস্য দিদার হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দখল থেকে এখনো তার নিজ এলাকা মুক্ত হয়নি এবং তার বাড়িতে এবং তার পরিবারের উপর হামলা অব্যাহত রয়েছে। আগের এলডিপি সদস্য রেজাউল করিমও উল্লেখ করেন যে, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হলেও স্বৈরাচারের দোসরেরা এখনো তার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us