জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার

ফাইল ছবি

আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শিশুদের পরিবারকে সম্মাননা দেবে সরকার। বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাতীয় শিশু অধিকার সপ্তাহ ও প্রতিপাদ্য

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব শিশু দিবস উদযাপনের পাশাপাশি ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই বিশেষ সপ্তাহে অংশ নেবে।

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’।

মূল আয়োজন ও সম্মাননা প্রদান

দিবসটি উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এতে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শিশুদের অভিভাবকরা অনুভূতি প্রকাশ করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা। সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us