ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ২২ জুন (রবিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের জন্য আগামীকাল দুপুর ১২টার মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছুদিন ধরে আবাসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us