নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আব্দুস সালাম

দেশ থেকে কিন্তু পুরোপুরি সংকট এখনো কেটে যায়নি

আনিসুর রহমান   প্রিন্ট
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৫ পূর্বাহ্ণ

দেশ থেকে কিন্তু পুরোপুরি সংকট এখনো কেটে যায়নি

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিএনপির গৌরব-ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, আজকে আপনাদেরকে বলতে চাই যে দেশ থেকে কিন্তু পুরোপুরি সংকট এখনো কেটে যায়নি। এখনো সংকটে আমরা আছি। সালাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাষ্ট্রিয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যাতে গণতন্ত্র দাঁড়াতে না পারে। মানুষ যাতে তার মৌলিক অধিকার ফিরে না পায়। সে কারণেই আজকে একটা নির্বাচন আমাদের দরকার। অনেকে নির্বাচনের বিরোধিতা করছেন। তারা কি কারণে বিরোধিতা করেন তা আপনারা নিশ্চয়ই জানেন। আমি বলতে চাই নির্বাচনের কোন বিকল্প নাই। শেখ হাসিনা যখোন ফ্যাসিস্ট হলো সে সময় আমরা বলেছিলাম, এমন স্বৈরতন্ত্রের পথে আপনি হাইটেন না, গণতন্ত্রটা রাখেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ কইরেন না। তিনি শোনেন নাই বলে তার পতন সেভাবে হয়েছে। সে কারণেই আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক।

বিএনপি নেতা সালাম বিশেষভাবে উল্লেখ করেন, বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদি শক্তির জন্যে রাজনীতির করে। বিএনপি অন্য কোন দেশের বা কোন আধিপত্যবাদি শক্তির পক্ষে রাজনীতি করে না। সে কারণেই শুধুমাত্র ক্ষমতার জন্যে যে বিএনপির জন্ম হয়নি, বারবার তা প্রমাণ করেছে বিএনপি।

বক্তব্য রাখছেন বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এ র‌্যালির সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তৈরী হওয়া বিএনপি দীর্ঘ ৪৭ বছরে প্রমাণ করেছে যে, এটিই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রত্যাশা পূরণে একমাত্র রাজনৈতিক দল। স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরি হিসেবে গত ১৭ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামেও বিএনপির নেতা-কর্মীরা বহুজাতিক এ সমাজেও অবিস্মরণীয় ভ’মিকা পালন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাট ও জিল্লুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন (ভিপি), সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, বিএনপি নেতা কাজী আসাদুল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, বদরুল হক আজাদ, হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, নীরা রাব্বানী, এ আর মাহবুবুল হক। নেতৃবৃন্দের মধ্যে আরোর ছিলেন বিএনপি নেতা এম এ কাইয়ুম, রাহিমুল ইসলাম, আলমগীর হোসেন, আশিকুর রহমান, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, আসিব খান, শেখ তারেক হাসান, বাঁধন, জিনাত রেহানা রিনা, সাঈদা আক্তার, গুলজার বেগম, আসমা আক্তার, মো জাকির হোসেন, হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ার আনোয়ার রহমান প্রমুখ। উল্লেখ্য, এ র‌্যালি ঘিরে নিউইয়র্ক অঞ্চলের প্রবাসীদের মধ্যে বিশেষ এক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। সে আলোকে সভাপতি আতিকুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত সকলকে জাগ্রত থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে এলাকার এমপি প্রার্থীগণের পক্ষে দেন-দরবার চালাতে হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলেই বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রে উত্তরণে সক্ষম হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us