নিউইয়র্কে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীর সমাবেশে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
শনিবার, ২৮ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০১ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীর সমাবেশে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি

অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছেন ড. নুরুন নবী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সাংবাদিক, লেখক, নির্মাতা এবং মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে জেলে পরিকল্পিতভাবে হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত মহল বিশেষের কঠোর সমালোচনা এবং এহেন অবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারে দেশ ও প্রবাসে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হলো নিউইয়র্কে ২৭ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে।‘শহীদ জননী জাহানারা ইমাম’র ৩১তম মৃত্যুবার্ষিকী এবং শাহরিয়ার কবিরের মুক্তি দাবিতে এ সমাবেশ হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। আয়োজন করেছিল ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ এ্যান্ড ট্রায়াল অব ওয়ার ক্রিমিন্যালস অব ১৯৭১’র নিউইয়র্ক চ্যাপ্টার।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের পর তাকে মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। হোস্ট সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরন নবীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, কবি হাসানআল আব্দুল্লাহ , লেখক ও কলামিষ্ট শিতাংসু গুহ , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিষ্টার সাজ্জাদ হোসেন সবুজ, শাহরিয়ার কবীরের বন্ধু শফিকুল ইসলাম, একুশের চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারি , সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহম্মেদ শাম্মু , কবি নাজনিন সিমন , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক গোপাল স্যানাল, সাংবাদিক পিনাকী তালুকদার ,লেখক স্মৃতি ভদ্র, প্রজন্ম একাত্তুর নেতা শিবলী সাদিক, এ্যাক্টিভিষ্ট জয়তুর্য চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

অনুষ্ঠানে জাহানারা ইমামের প্রতিকৃতিতে প্রবাসীগণের শ্রদ্ধাঞ্জলি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

শুরুতে উপস্থিত সুধীজনরা শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কিছুক্ষণ নিরবতা পালনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রথমবারের মত বাংলাদেশে উত্থাপন করেন। সেই দাবির সমর্থনে ১৯৯২ সালে গঠন করা হয় ‘৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, তৈরি হয় গণআদালত-যার নেতৃত্বে ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। ১৯৯৪ সালে ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে তার সংগ্রামী জীবনের সমাপ্তি ঘটে।
শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে বক্তরা বলেন, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক, লেখক, নির্মাতা এবং সর্বোপরি একজন আপসহীন ব্যক্তি। সাজানো মামলায় জেলে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যেই তাকে আটক রাখা হয়েছে। বক্তারা আরও বলেন যে,তার চলাচলের জন্য হুইল চেয়ারসহ সকল চিকিৎসা-সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া আইনি সহায়তার পাশাপাশি পরিবারের সদস্য এবং সহ-কর্মীদের সাথে শাহরিয়ার কবিরের যোগাযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানী ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বক্তারা কথিত অন্তর্বর্তী সরকারের অপশাসনেরও সমালোচনা করেন এবং আইনের শাসনের অঙ্গিকারে ক্ষমতা দখলকারিদের প্রতিনিয়ত আইন ভঙ্গ করার মধ্যদিয়ে বাংলাদেশকে অশান্তির বধ্যভ’মিতে পরিণত করার অভিযোগ করেন।

ছবির ক্যাপশন-১ জাহানারা ইমাম
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছেন ড. নুরুন নবী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-২ জাহানারা ইমাম
অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-৩ জাহানারা ইমাম
অনুষ্ঠানে জাহানারা ইমামের প্রতিকৃতিতে প্রবাসীগণের শ্রদ্ধাঞ্জলি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

Facebook Comments Box

Posted ১০:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us