বহুজাতিক সমাজে বাংলা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে

নিউইয়র্কে দুদিনের সম্মেলন ২৬-২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৬ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৫ পূর্বাহ্ণ

নিউইয়র্কে দুদিনের সম্মেলন ২৬-২৭ জুলাই

সাহিত্য সম্মেলন ও বইমেলার সংবাদ সম্মেলনে কথা বলছেন ড. ধনঞ্জয় সাহা। পাশে ডা. অনিমিতা সাহা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ভিন্ন ভাষা-ভাষী মানুষের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেয়া এবং বাংলা সাহিত্যের রূপ-রস আমেরিকানদের হৃদয়ে গ্রথিত করার সংকল্পে ২৬ ও ২৭ জুলাই নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘থ্রিফোল্প কম্যুনিটি’তে অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার মহামিলন মেলা। বেঙ্গলী ইন্টারন্যাশনাল লিটারেরি সোসাইটি (বিলস)’র উদ্যোগে এটি হবে তৃতীয় বার্ষিক ‘রকল্যান্ড রীট্রিট এ্যান্ড বুক ফেয়ার’। এ উপলক্ষে গৃহিত কর্মসূচির আলোকে গত রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. ধনঞ্জয় সাহা লিখিত বক্তব্য উপস্থাপনের পর উপদেষ্টা ডা. অনিমিতা সাহাকে পাশে নিয়ে সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন। এ সময় ড. ধনঞ্জয় জানান যে, ‘বনের মাঝে লেখার খোজে’ শীর্ষক এবারের মেলার থিম নির্ধারিত হয়েছে “পিঠা”। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পিঠার রূপ, রস ও তাৎপর্যকে কেন্দ্র করে সাজানো হয়েছে অনুষ্ঠানসূচি।

ড. ধনঞ্জয় সাহা বলেন, ২৫ জুলাই শুক্রবার উৎসবের সূচনা হবে স্বেচ্ছাসেবক ও অনুদানদাতাদের জন্য আয়োজিত এক আন্তরিক সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে। ২৬ জুলাই সকাল ১০টা থেকে শুরু হবে উৎসবের মূল কার্যক্রম। থাকবে গায়ানা মেলা, প্রাকৃতিক পরিবেশে ফিটনেস ও স্ট্রেচিং সেশন, সৃজনশীল হাঁটা, মৌ-চাষের অভিজ্ঞতা, যোগ ব্যায়াম, খামার পরিদর্শন ও সাঁতারের সুযোগ। বিকেল ৩টা থেকে শুরু হবে মূল সাহিত্য ও সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি এবং দাস ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শান্তনু দাস। যুক্ত হবেন অনুবাদ সাহিত্যিক ক্যারলিন রাইট, লিজি রহমান, দিলারা হাফিজসহ সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। অংশ নেবেন রকল্যান্ড পোয়েটস ( জড়পশষধহফ চড়বঃং) এবং এ্যান্ডিভার ২১+ ( ঊহফবধাড়ৎ ২১+) গ্রুপের বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) তরুণ-তরুণী, যারা নিজের লেখা, সংগীত ও শিল্পকর্ম পরিবেশন করবেন।

আরো থাকবে থ্রিফোল্ড দর্শনের খাদ্য-ভাবনা, পিঠা বিষয়ক আলোচনা, আর্ট থেরাপি, কবিতা পাঠ, ছোটগল্প উপস্থাপন, স্থানীয় লেখকদের বই ও হস্তশিল্প প্রদর্শনী এবং বাংলা, ইংরেজি, পোলিশ ও স্প্যানিশ ভাষার কবিতা পাঠ/আবৃত্তি। সন্ধ্যার পর পরিবেশিত হবে গান, নৃত্য, কবিতা, শ্রুতি-নাটক এবং একটি মুক্তমঞ্চে সবাই নিজস্ব মত প্রকাশের সুযোগ পাবেন।

২৭ জুলাই সকাল ৯টায় শুরু হবে দ্বিতীয় দিন তথা সমাপনী দিনের আয়োজন। লেখালেখি ও প্রকাশনা বিষয়ক আলোচনায় অংশ নেবেন ড. হাওয়ার্ড র‌্যাঙ্কিন এবং রকল্যান্ডের কবি লরেট জুয়ান পাবলো মবলি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক সেশনে লন্ডন থেকে জুমে যুক্ত হবেন স্টিফের ওয়াটস ও ডেভিড লী মর্গ্যান। শিশুদের জন্য থাকবে সৃজনশীল লেখালেখি সেশন ও প্রতিযোগিতা। এদিন উপস্থিত থাকবেন লেখালেখির কোচ জেসিকা জুয়েল, ফকির ইলিয়াস-সহ বহু প্রবাসী ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লেখকরা। থাকবে (ঊহফবধাড়ৎ ২১+ ) ও মিউজিক ফর লাইফ’র অটিস্টিক তরুণ-তরুণীদের পরিবেশনা। অটিস্টিক তরুণী বণী মুখার্জি আগের বছরের তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন। দুপুরের পর থাকবে নতুন বই পরিচিতি, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঘরোয়া বারবিকিউ পার্টি মধ্য দিয়ে রাতে শেষ হবে এবারের সাহিত্য ও সংস্কৃতির এই মিলনমেলা। এক পর্যায়ে ড. ধনঞ্জয় সাহা গত উৎসবের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সবাইকে এবারের আয়োজন সফল করতে সহযোগিতার আহ্বান জানান। সংগঠনের উপদেষ্টা ডা. অনিমিতা সাহা এ সময় বলেন, “ভিন্নভাষা ও সংস্কৃতির লোকজনকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে এই সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং সৃষ্টিশীলতার এক প্রাণবন্ত মিলনমেলা।”

সংবাদ সম্মেলনের পরই অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক লাবলু আনসার, সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার এবং সাপ্তাহিক প্রথম আলো’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন। অন্যান্যের মধ্যে আরও ছিলেন সন্ধান পত্রিকার সম্পাদক সঞ্জীবন সরকার, ডিবিসি টিভির ইউএসএ সম্পাদক কানু দত্ত, মীম টিভির সম্পাদক সুজন আহমদ, প্রথম আলোর সাংবাদিক তোফাজ্জল লিটন, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, দি সাউথ এশিয়ান টাইমস-এর সম্পাদক দীপক আচার্য, বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র সাংবাদিক অজিত ভৌমিক, হাকিকুল ইসলাম খোকন, বাঙালীয়ানা টিভির সম্পাদক সাগর লোহানী এবং প্রজ্ঞা পত্রিকার চিফ ফটোগ্রাফার ও সিনিয়র সাংবাদিক তাপস সাহা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, উদীচী জ্যামাইকা শাখার সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, শিল্পকলা একাডেমি, ইউএস’র প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায় চৌধুরী, কলামিস্ট ড. রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার সাহা ও কবি বনানী সিনহা। সংগীত পরিবেশনা করেন রুনা রায়, শাহীন হোসেন, মনিকা রায় চৌধুরী, গোপা পাল মুক্তা ও সোমা রোজারিও।

এই সাহিত্য সম্মেলন ও বইমেলায় অংশগ্রহণে ইচ্ছুকরা রেজিস্ট্রেশনসহ বিস্তারিত তথ্য জানতে িি.িনরষংঁং.পড়স এই ওয়েবসাইট ভ্রমণ করতে অথবা ১-৯১৭-৬৯৩-৯২৯১ নম্বরে কল দিতে হবে।

ছবির ক্যাপশন-রকল্যান্ড বইমেলা-১
সাহিত্য সম্মেলন ও বইমেলার সংবাদ সম্মেলনে কথা বলছেন ড. ধনঞ্জয় সাহা। পাশে ডা. অনিমিতা সাহা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

 

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us