নিউইয়র্ক পুলিশের চার বাংলাদেশীর পদোন্নতিতে কমিউনিটিতে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:২৫ পূর্বাহ্ণ

নিউইয়র্ক পুলিশের চার বাংলাদেশীর পদোন্নতিতে কমিউনিটিতে উচ্ছ্বাস

পুুলিশ কমিশনারের সাথে পদোন্নতিপ্রাপ্তরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বাংলাদেশি-আমেরিকান মোশারফ ভূঁইয়া, মারুফ উদ্দিন পদোন্নতি পেয়ে সার্জেন্ট হলেন। এছাড়া এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলামকে অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট লেভেল (লেভেল ও) পদোন্নতি পেয়েছেন। ২৭ জুন শুক্রবার নিউইয়র্ক সিটির ডাউন টাউনে পুলিশ হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ তাঁদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন। পদোন্নতির আগে টাঙ্গাইল জেলার সন্তান মোশারফ হোসেন ভূঁইয়া পিএসএ-৩-এ কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় তিনি মানিকগঞ্জ জেলা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১১ সালে স্ত্রীসহ আমেরিকার নিউইয়র্কে পাড়ি জমান এবং ২০১৭ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। মোশারফ হোসেন ভূঁইয়া দুই সন্তান আহনাফ ভুইয়া ও আরশ ভুইয়া এবং স্ত্রী ফারজানা ইয়াসমিনকে নিয়ে এনওয়াইপিডির একজন সিভিলিয়ান ( ট্রাফিক এজেন্ট) হিসেবে কুইন্স নর্থে কর্মরত রয়েছেন।

চট্টগ্রাম শহরের পোস্তার পাড়ের সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি পেলেন । এর আগে তিনি দীর্ঘদিন সাউথ ইন্টারসেকশন কন্ট্রোলে ( এস আই সি ) ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন । সাইফুল ইসলাম তার এই সাফল্যে বাবা-মা, সহ-ধর্মিনী ও ভাই-বোনদের অবদানের পাশাপাশি বন্ধু-বান্ধদের অনুপ্রেরণার কথা জানান।

বাপা’র মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আবহ তৈরী হয়েছিল। এই পাঁচজনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) চার সদস্যের পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেকটিভ রাসেকুর মালিক। তাদের এই অর্জনে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় হযয়ে থাকবে বলে মন্তব্য করা হচ্ছে। অনাড়ম্বর ঐ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট শেখ আহমেদ, ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, সাবেক নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষেরা।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us