আনিসুর রহমান
প্রিন্ট
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১০ পূর্বাহ্ণ
নিউজার্সি বিএনপির নৌ-ভ্রমণে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউজার্সি স্টেট বিএনপির নেতা-কর্মীগণের এক আনন্দ নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটি বেষ্টিত ইস্ট-রিভারে। এতে বিএনপি পরিবারের সর্বস্তরের নেতা-কর্মীগণের সাথে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আরো ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু। ৬ সেপ্টেম্বরের বিশেষ এ আয়োজনে সকলকে স্বাগত জানান নিউজার্সি ষ্টেট বি এন পির সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং সাধারন সম্পাদক হোসেন পাঠান। এ আনন্দ-ভ্রমণের জন্যে গঠিত কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ খান, যুগ্ম আহবায়ক মো মহসিন সেলিম এবং খসরু পারভেজ, সদস্য সচিব আমির উদ্দিন, প্রধান সম্বয়ক এনাম চৌধুরী, সমন্বয়ক সৈয়দ খালিদ আলী, মাসুম চৌধরীসহ সিনিয়র নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার দিগন্ত প্রসার করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার চলমান অভিযানে জোরালো ভ’মিকায় অবতীর্ণ হবার সংকল্প ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে শরিক হয়েছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক সাঈদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুবদলের মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান হারুন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক এবাদ চৌধুরী, আনিসুর রহমান এবং শরিফ লস্কও ও হোস্ট সংগঠনের প্রধান উপদেষ্টা আতাউর রহমান খ্ন্দকার। এ আয়োজনের সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বাণী দেন বিএনপির মহাসচিব মীর্জ ফখরল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
নিউজার্সি বিএনপির নৌ-ভ্রমণে সঙ্গীত পরিবেশন করেন প্রমি তাজ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এই আনন্দ-ভ্রমণকে আরো আনন্দময় করতে জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন আলম আরা মিনু, রোজী আজাদ, চন্দ্রা রায়, শিমুল খান, প্রমি তাজ, রাজীব। বেলাশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র।
Posted ১০:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর