নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৩ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন এম ফজলুর রহমন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি নান্নু আহমেদের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুজিব উদ্দিন। সভার মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ।
বক্তব্য রাখেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহসভাপতি রানা খান, শেখ আহমদ বাবুল , এম রহমান জহির এবং বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, নুর খোকন, তাজুল ইসলাম, কাজী সাফায়াত হোসেন, ছদর উদ্দিন, মুক্তিযোদ্ধা জুয়েল, মোহাম্মদ খোরশেদুল আলম, রাফসান রহমান প্রমুখ।
মুখ্য আলোচক এম ফজলুর রহমান উপস্থিত সবাইকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই ঐতিহ্যবাহী সংগঠনের সংগ্রাম, অর্জন ও গৌরবের ইতিহাস আমাদের অনুপ্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের পথে। ৭৬ বছরের গৌরব, সংগ্রাম ও অর্জনের পথচলায় লাল-সবুজের ছায়াতলে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। দলের মধ্যে তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দলকে সুসংগঠিত করার অনুরোধ রাখেন জননেত্রী শেখ হাসিনার প্রতি। অচিরেই দলের অন্ধকার কেটে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন এম ফজলুর রহমান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইতিহাস সাক্ষ্য দেয়, আঘাত যতই তীব্র হয় আওয়ামী লীগ ততদ্রুত ঘুরে দাঁড়ায়; আওয়ামী লীগই পথ দেখায়।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর