বাংলাদেশীজ ফর জোহরান’ নেতৃত্বে শাহনেওয়াজ-সোবহান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশীজ ফর জোহরান’ নেতৃত্বে শাহনেওয়াজ-সোবহান

‘বাংলাদেশীজ ফর জোহরান’ গঠনের সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে বিজয়ী করার লক্ষ্যে ‘বাংলাদেশীজ ফর জোহরান’ গঠিত হয়েছে। ২৬ জুলাই জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে সর্বস্তরের প্রবাসীর প্রতিনিধিত্বকারিগণের এক সভায় ‘ভোট ফর জোহরান’, ‘ভোট ফর আওয়ার ফিউচার’ স্লোগানে ৪০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস, ম্যানহাটান এবং স্ট্যাটেন আইল্যান্ড বরোতেও কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ‘বাংলাদেশীজ ফর জোহরান’র সদস্য-সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

কমিটির অপর কর্মকর্তাগণের রয়েছেন : আহবায়ক-শাহনেওয়াজ, প্রধান সমন্বয়কারি-ফখরুল ইসলাম দেলোয়ার, চেয়ার-এটর্নী মঈন চৌধুরী, কো-চেয়ার-আরমান চৌধুরী, প্রধান উপদেষ্টা-মাফ মিসবাহউদ্দিন, জ্যেষ্ঠ উপদেষ্টা-গিয়াস আহমেদ, কো-কনভেনর-কাজী ফৌজিয়া, কাজী আজম, কবির চৌধুরী, আহসান হাবীব, বেলাল চৌধুরী এবং ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা- আব্দুর রহিম হাওলাদার, তারিকুর রহমান, এএফএম জামান, ফিরোজ আহমেদ, শামসুল ইসলাম, রাশেক মালিক, ফখরুল আলম, মাজেদা উদ্দিন, আমিনুল ইসলাম, জোহর চৌধুরী, তারেকুর রহমান, আফতাব মান্নান, মৌলানা আবু হাসেম, মোহাম্মদ করিম চৌধুরী, সমন্বয়কারি-মো. আলাউদ্দিন, তরিকুল হোসেন বাদল, এনায়েত মুন্সি, নওশাদ হায়দার, জিল্লুর রহমান, এনামুল হক, মো. জাবেদউদ্দিন, খায়রোল খোকন, মেসবাহ আবদিন, মামুন ইসলাম, আনোয়ার খান, মো. আলাউদ্দিন, মাসুদ সিরাজি, যুগ্ম সদস্য-সচিব-জে মোল্লাহ সানী, রাসেল নাসের, মিডিয়া সম্পর্কিত সমন্বয়কারি-প্রিসিলা ফাতেমা, যুব-সমন্বয়কারি-ফারহান আব্দুর রহমান। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানসহ কয়েকজনের উদ্যোগে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভের নির্বাচনে জোহরানকে বিজয়ী করতে বেশ কটি সভা-সমাবেশ হয়েছে। নতুন প্রজন্মের সম্পৃক্ততাও বেড়েছে তার কারণে। সে আলোকেই ‘বাংলাদেশীজ ফর জোহরান’ মাঠে নামলো আনুষ্ঠানিকভাবে।

সময়ের প্রয়োজনে এমন একটি প্রক্রিয়ার বিকল্প ছিল না। তাই মূলধারায় নিজেদের অবস্থানকে দৃশ্যমান করতে ‘বাংলাদেশীজ ফর জোহরান’র সাথে সকলের সম্পৃক্ততা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি সিটিজেনশিপ গ্রহণের পরও যারা এখন পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়নি, তাদেরকে অবিলম্বে তালিকাভুক্তির কাজ করতে হবে। এবং আগাম ভোটে অংশ গ্রহণের জন্যে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। রাস্তার পাশে বিপুল অর্থ ব্যয়ে ব্যানার-পোস্টারের চেয়ে মানুষজনকে টাউন হল মিটিংয়ের মাধ্যমে ভোটের গুরুত্ব অনুধাবনের প্রয়াস চালাবেন বলে আশা করা হচ্ছে। এটা সকলেই জানেন যে, জোহরান বিজয়ী হতে পারলে বাংলাদেশীরাও ইতিহাসের অংশ হবেন। কারণ, নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই হবেন প্রথম মুসলিম এবং প্রথম সাউথ এশিয়ান মেয়র।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us