বাংলাদেশে ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশে ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন রোগী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, আর ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।

সর্বমোট পরিস্থিতি:

চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ৬৬২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৪৬ জন।

Facebook Comments Box

Posted ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us