বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান

মহিউদ্দিন দেওয়ান।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভাপতি আতাউর রহমান সেলিম পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে সৌদি আরবে যাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতি আতাউর রহমান সেলিম নিউইয়র্কে ফিরে আসার আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন বলে ২৬ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ।

এদিকে ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান এই দায়িত্ব পালনে কম্যুনিটির সকলের আন্তরিক সহায়তা কামণা করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us