মিশিগানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ

মিশিগানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে গুলিতে আব্দুল আহাদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন, তবে তাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (২৫ মে) রাতে ডেট্রয়েটের জেইন পার্ক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

জানাজা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ মে (সোমবার) বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হয়।
আহাদের পরিচিতজনরা জানান, কিছুদিন আগে একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে কিছু তথ্য তাদের হাতে রয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানও চলছে।

নিহত আহাদের মৃত্যুতে মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তি দাবি করেছেন। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us