প্রস্তুতি চলছে সারা আমেরিকায়

যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ

ইউনূসকে প্রতিরোধ কল্পে নিউইয়র্কের ওজোনপার্কে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্যে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। এ সংবাদে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি প্রবাসীরা। আর এর প্রকাশ ঘটাতেই জেএফকে এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে এব্ং হোটেলের সামনে তুমুল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। জঙ্গিবাদের উত্থান ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত মুহম্মদ ইউনূস হলেন মানবতার শত্রু, সভতার দুশমন, বাংলাদেশের মানুষকে নিদারুন কষ্টে নিপতিত করার কারিগর, তাই তাকে প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি গ্রহণকারিদের পক্ষ থেকে। এই কর্মসূচিকে সুসংগঠিতভাবে অনুষ্ঠানের অভিপ্রায়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ওয়াশিংটন মেট্র, মিশিগান, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় চলছে প্রস্তুতি।

ইউনূসকে প্রতিরোধ কল্পে নিউইয়র্কের ওজোনপার্কে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

টাউন হল মিটিংয়ের পাশাপাশি দূরদূরান্ত থেকে ক্ষুব্ধ প্রবাসীগণকে নিউইয়র্কে জড়ো করার পরিকল্পনা গ্রহণ করাও হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান এবং সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মাণিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আওয়ামী পরিবারের নেতা ড. প্রদীপ কর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী-সহ শীর্ষস্থানীয় নেতারা ইউনূসকে প্রতিহত করার সকল কর্মসূচির সমন্বয় ঘটাবেন বলে জানা গেছে। ‘হটাও ইউনূস-বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ’ স্লোগানের কর্মসূচি অনুষ্ঠানের জন্যে সংগ্রহ করা হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি। নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, ইউনূস হটানোর কর্মসূচিকে নস্যাতের মতলবে জামাত-শিবির তথা জঙ্গিদের অপতৎপরতা সম্পর্কেও সকলকে সজাগ থাকতে হবে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us