‘জাতীয় শোক দিবস’ পালনে লিবারেশন ওয়্যার ভ্যাটারন্স’৭১

শেখ হাসিনাকে সসম্মানে ক্ষমতায় ফিরিয়েই বঙ্গবন্ধু হত্যার চরম প্রতিশোধ নেয়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৪ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৪৯ পূর্বাহ্ণ

শেখ হাসিনাকে সসম্মানে ক্ষমতায় ফিরিয়েই বঙ্গবন্ধু হত্যার চরম প্রতিশোধ নেয়া সম্ভব

বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা খান মিরাজ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বঙ্গবন্ধুর ঘাতক ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মধ্যদিয়েই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যাবে। এমন সংকল্প ব্যক্ত করা হয় নিউইয়র্কে ২৩ আগস্ট সন্ধ্যায় ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স-১৯৭১’র সমাবেশ থেকে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাগণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে শুরু এ সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধাগণের শ্রদ্ধাঞ্জলি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা জেড এ জয় ও হৃদয় খানের নেতৃত্বে প্রবাসীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে সমাবেশের প্রেক্ষাপট উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও আলোচনার জন্যে গঠিত সাব-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আল আমিন বাবুর নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শাহীদ, পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ, জেলহত্যাকান্ডের শিকার জাতীয় চার নেতাসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি প্রদানকারিগণের প্রতি শ্রদ্ধা জানাতে। পবিত্র কোরআন থেকে পাঠের পর টি মোল্লার নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য।

শোক দিবস উপলক্ষে সমাবেশে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

অন্যান্যের মধ্যে আলোচনায় আরো অংশ নেন হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ড. সিদ্দিকুর রহমান, জেড এ জয়, হৃদয় খান, মোজাহিদ আনসারী, দাউদ ভূইয়া, আকতার হোসেন, খান শওকত প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ক্লারা রোজারিও, মুমু আনসারী প্রমুখ।

শোক দিবস উপলক্ষে সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীতে নেতৃত্ব দেন আল আমিন বাবু। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বক্তারা গত বছরের কথিত আন্দোলনকে একাত্তরের পরাজিত শক্তির উত্থানের অন্যতম একটি অবলম্বন ছিল বলে উল্লেখ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে আবারো শানিত করেই বাঙালির বিজয় অর্জন করতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সহযোগিতায় মুহম্মদ ইউনূসের ক্ষমতা দখলের নেপথ্য ষড়যন্ত্র এখোন উদঘাটিত হচ্ছে এবং অনেকের বোধোদয় ঘটেছে। কোটা আন্দোলনের আড়ালে ছিল বাংলাদেশকে আফগানিস্তানের মত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত-তা এখোন আর কারো অজানা নেই বলেও বক্তারা উল্লেখ করেন। গত এক বছর বাংলাদেশে যে অপকান্ড সংঘটিত হয়েছে তা আগের ৫২ বছরেও হয়নি বলে মন্তব্য করেন বক্তারা। এহেন অবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে সকলে তৎপরতা অব্যাহত রাখার সংকল্পও ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us