নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:০৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ সোসাইটি ও নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর সম্মিলিত উদ্যোগে ‘স্মল বিজনেস সার্ভিসেস ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই সোমবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটি ভবনে ( 86-24 Whitney Ave., Elmhurst, NY 11373 )। চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীদের জন্যে প্রশাসনের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনে বিদ্যমান অর্থ-সহায়তা কীভাবে পাওয়া যাচ্ছে সে সম্পর্কে পরামর্শ দেয়া হবে।
এছাড়া, যারা ব্যবসা শুরু করতে আগ্রহী তারাও জানতে সক্ষম হবেন ব্যবসা-পরিকল্পনা, পারমিট, লাইসেন্স ও প্রাথমিক সহায়তার যাবতীয় তথ্য। সদ্য চালু একটি ব্যবসা পরিচালনায় ফ্রি লিগ্যাল সহায়তা, ফাইন্যান্সিং, কর্মী নিয়োগ ও ট্রেনিং এবং আনুসঙ্গিক সহায়তা নিয়েও কথা বলবেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রবাসে যাদের ক্ষুদ্র ব্যবসা আছে বা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এই ওয়ার্কশপটি অত্যন্ত উপকারি। অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ এবং সরকারি সুযোগ-সুবিধা লাভের বিষয়ে হাতে-কলমে দিক-নির্দেশনা পাবেন।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর