২৬ জুলাই ‘নর্থ আমেরিকা’৮৩ মিলনমেলা

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ

২৬ জুলাই ‘নর্থ আমেরিকা’৮৩ মিলনমেলা

নর্থ আমেরিকা’৮৩-এর বন্ধুগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

১৯৮৩ সালে এসএসসি পাশ করেছেন এমন প্রবাসীগণের সমন্বয়ে গঠিত ‘নর্থ আমেরিকা’৮৩’র মিলনমেলা অনুষ্ঠিত হবে ২৬ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির কুইন্স বুলেভার্ডে অবস্থিত আগ্রা প্যালেসে। ৩১ মে শনিবার ইনজিনিার শরীফ চৌধুরী পাপ্পুর বাসায় ‘নর্থ আমেরিকা ৮৩’ বন্ধুদের রাতের ডিনারে আসন্ন মিলন মেলায় সপরিবারে অংশগ্রহণের জন্যে সকলকে রেজিষ্টশন করার জন্য অনুরোধ করা হয়। এ ডিনারে ছিলেন ডাঃ জহির, ডাঃ আনিস সিদ্দিকী, আতিক, ইঞ্জিনিয়ার মন্জু, শাহীন, ইঞ্জিনিয়ার টুটুল, ইঞ্জিনিয়ার বাদল, ইঞ্জিনিয়ার আলমগীর, মনির, সাফি, কৌশিক, আনিসুর রহমান প্রমুখ।

নর্থ আমেরিকা’৮৩-এর বন্ধুগণের কয়েকজন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

৪২ বছর আগে এসএসসি পাশ করা বন্ধুরা পুনরায় আটলান্টিকের এপাড়ে সমবেত হয়ে কৈশোর-যৌবনের স্মৃতি পরিবারের সামনে রোমন্থনের মধ্যদিয়ে ভিন্ন এক আমেজ তৈরীস করতে চান-যা প্রবাস প্রজন্মের সম্প্রীতির বন্ধনকে আরো সুসংহত করবে। আমেরিকান স্বপ্ন পূরণে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই-এমন সংকল্পেই সাবেক এই সহপাঠিরা ক’বছর আগে সংগঠিত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us