Blog

  • ইরাকে আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

    ইরাকে আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আকস্মিক ইরাক সফরে গেছেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠক করেছেন।
    রাজনৈতিক পরিবর্তন পরবর্তী পরিস্থিতিতে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে আজ ব্লিংকেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। এই সফরের মূল লক্ষ্য সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন পরবর্তী স্থিতিশীলতার জন্য আঞ্চলিক সমর্থন নিশ্চিত করা।

    এদিকে ব্লিনকেনের ইরাক সফরের সময় আল-আনবার প্রদেশে এক নিরাপত্তা ফোরামে বক্তব্য দেন দেশটির জনপ্রিয় মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর প্রধান ফালেহ আল-ফাইয়াধ। তিনি বলেন, এক দশকের চ্যালেঞ্জের পর আমরা আশা করি সিরিয়ার স্থিতিশীলতার জাহাজ বন্দরে পৌঁছাবে।

    তিনি আরো বলেন, ইরাক কখনোই সিরিয়া বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং এটি (হস্তক্ষেপ করা) আমাদের নীতির অংশ নয়। তিনি ইসরায়েলের বিষয়েও কথা বলেন। তেল আবিব গৃহযুদ্ধ-পরবর্তী সিরিয়ায় গোলান মালভূমি দখল করে রেখেছে।

    ব্লিংকেনের এই সফর এবং আল-ফাইয়াধের বক্তব্য সিরিয়ার চলমান সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফরের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার প্রচেষ্টা চলছে।

    Facebook Comments Box
  • নারী-পুরুষের সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে : জামায়াত আমির

    নারী-পুরুষের সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে : জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কোথাও নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না। একজন নাগরিক তার ঘরে-বাইরে, কর্মস্থলে ও সমাজে সবখানে নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। এদেশে নারী-পুরুষের সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে।’

    তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোরআনের আলোকে রাষ্ট্রগঠনের সুযোগ পেলে দেশের নারীরা মর্যাদা ও ইজ্জতের সহিত তাদের দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তারা যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অবদান রাখবেন।

    শুক্রবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জামায়াতের আমির।

    কর্মী সম্মেলনে জামায়াতের আমির বলেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুন্ন করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কাজে আসবে না। মানুষ এখন অনেক সজাগ। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে আছে। শান্তি বিঘ্নিত করতে দফায় দফায় চেষ্টা চলছে। একটি ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।

    Facebook Comments Box
  • সংলাপ প্রতিদিন | অর্থনীতির চাকা

    সংলাপ প্রতিদিন | অর্থনীতির চাকা

    Facebook Comments Box
  • ভাতিজির জমি দিচ্ছেন না চাচা

    ভাতিজির জমি দিচ্ছেন না চাচা

    Facebook Comments Box
  • সরকারের পতনের পর গোপনে বিক্রি করছেন অবৈধ সম্পদ!

    সরকারের পতনের পর গোপনে বিক্রি করছেন অবৈধ সম্পদ!

    Facebook Comments Box
  • ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা

    ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা

    Facebook Comments Box