নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে আওয়ামী পরিবারের র্যালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ১৬ জুলাই সন্ধ্যায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘রুখে দাঁড়াও এসো তরুণ-জাতির পতাকা ফের খামচে ধরেছে সেই পুরনো শকুন’ লেখা প্লেকার্ড-ব্যানার হাতে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে অন্তত চারজন নিহত ও অনেক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদ র্যালিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’সহ নানা সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হন। তাঁরা গোপালগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার হন। বক্তারা অভিযোগ করেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদে নিউইয়র্কের র্যালিতে ‘একাত্তরের প্রহরি ফাউন্ডেশন’। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সমাবেশে বক্তারা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে ‘অশান্তির জনক’ আখ্যা দিয়ে বলেন, গত ১১ মাসে মবক্র্যাসীর নামে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে, যার জন্য ইউনূসকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। একইসঙ্গে আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদ র্যালিতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর কবি ফকির ইলিয়াসসহ বহু নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুবলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারাও। তাঁরা সবাই অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে আওয়ামী পরিবারের র্যালি।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার ব্যস্ততম এলাকাটি ওই সময় স্লোগানে মুখর হয়ে উঠে। ‘বাংলাদেশে গণহত্যা বন্ধ করো’, ‘ইউনূস পদত্যাগ করো’—এমন গগনবিদারি স্লোগানে থমকে যায় পথচারী-দর্শনার্থীরা।
গোপালগঞ্জে বিক্ষোভকারিদের নির্বিচার হত্যার প্রতিবাদে নিউইয়র্কের র্যালিতে ‘একাত্তরের প্রহরি ফাউন্ডেশন’। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
অনেক ভিনদেশী উপস্থিত থেকে বাংলাদেশে ভিন্নমতের মানুষের ওপর সহিংসতার খবর শুনে বিস্ময় প্রকাশ করেন।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর