নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:১৪ অপরাহ্ণ
শুভ আবির্ভাব দিবসে প্রার্থনা। ছবি-বাংলা গেজেট।
নিজস্ব প্রতিনিধি
পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস স্মরণে মাসিক ভাদ্র পরিক্রমার অংশ হিসেবে ‘২৯তম দিবসে গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির কুইন্সে (৮৯-২৬ ১৮৭ প্লেস, হলিস)। এতে বিপুলসংখ্যক ভক্ত-অনুরক্ত অংশগ্রহণ করেন। পৌরহিত্য করেন সহ-প্রতি ঋত্বিক দিবাকর রায় এবং বিজয়কৃষ্ণ ভৌমিক। এ সময় ধর্মপ্রাণ হিন্দুরা পূজা-অর্চনার পাশাপাশি প্রার্থনা সঙ্গীতেও অংশ নিয়েছিলেন। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বস্তয়নী অজিৎ ভৌমিক এবং তার সহধর্মীনি রাত্রি সাহা।
শুভ আবির্ভাব দিবসে প্রার্থনা-সঙ্গীত। ছবি-বাংলা গেজেট।
আসছে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জ্যাকসন হাইটস্থ ওঁমশক্তি মন্দিরে ‘শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তালনবমী উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সৎসঙ্গ ইউএসএর প্রচার সম্পাদক স্বস্তয়নী অজিৎ ভৌমিক।
Posted ১:১৩ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর