সিনেটর মাসুদ বললেন

অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:৪৩ পূর্বাহ্ণ

অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিনেটর মাসুদুর রহমান।

এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম

রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রার্থীকে ধরাশায়ী করে তৃতীয় মেয়াদের জন্যে সিনেট পদে বিজয়ী বাংলাদেশী আমেরিকান মো. মাসুদুর রহমান বলেন, নিজে একজন অভিবাসী হওয়ায় আমি সবসময় সরব রয়েছি অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে এবং সে তাগিদেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান রেখেছিলাম, সর্বপ্রথম তার স্ত্রী তথা ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে বহিস্কারের জন্যে। কারণ, গ্রীণকার্ড পাবার আগে মেলানিয়াও অবৈধ অভিবাসী ছিলেন। নিজের ঘর পরিস্কারের পরই অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের পন্থা অবলম্বন করা দরকার।

কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে বিজয়ী মাসুদুর রহমান উল্লেখ করেন, ট্রাম্প এবং তার চাটুকারেরা আমার বিরুদ্ধে লেগেছিলেন। বিপুল অর্থ ব্যয় করেছেন। এমনকি আমার ওপর দু’দফা হামলার ঘটনাও ঘটেছে। একটি হামলার সময় সাথে আমার স্ত্রী-সন্তানেরাও ছিলেন।

চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান বলেন, আমি যতবেশী আক্রান্ত হয়েছি, তত বেশী জনপ্রিয় হয়েছি। কারণ, ভোটারেরা খুবই সচেতন তাদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে। মাসুদুর রহমান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যায়-অপকর্মের প্রতি ইঙ্গিত করে শীর্ষস্থানীয় গণমাধ্যমেও বলেছি যে, ট্রাম্পের মত আমার ট্যাক্স ফাঁকির ইতিহাস নেই। আমার জীবন-যাপনেও রয়েছে স্বচ্ছ্বতা। সিনেটর হিসেবে স্টেট থেকে কোন সুযোগ-সুবিধাও নেই না। শুধুমাত্র গাড়ির নাম্পার প্লেট ব্যবহার করছি নিরাপত্তার প্রশ্নে। এসব কোন কল্প-কাহিনী নয়, বাস্তব এবং সবকিছু ডক্যুমেন্টেড।

কানেকটিকাট স্টেট সিনেটে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছাড়াও সিনেটের ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সুষ্ঠুভাবে। এরফলে তৃণমূলে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকানরা হিংসা জ্বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মদদে স্থানীয় উগ্রপন্থিরাও মাসুদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়েছে ব্যালট যুদ্ধে পরাজিত করতে। কিন্তু ভোটাররা সবকিছু রুখে দিয়ে মাসুদুর রহমানকে সবচেয়ে বেশী ভোটের  ব্যবধানে জয়ী করলেন। প্রসঙ্গত: উল্লেখ্য, কানেকটিকাটে বসতি গড়া মাসুদ একজন সফল অভিবাসী উদ্যোক্তা। কর্মজীবনের শুরুতে রেস্তোরা ও বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকের কাজ করলেও পরবর্তীতে তিনি স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং রিয়েল এ্যাস্টেট খাতে একাধিক সফল ব্যবসা গড়ে তোলেন। হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরী করে নিকট প্রতিবেশীগণের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পরিগণিত হবার সিড়ি বেয়েই মাসুদুর রহমান বহুজাতিক সমাজে নিজের ভিতকে মজবুত করেছেন।

মাসুদুর রহমান ভোটারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এনওয়াইভয়েস টুয়েন্টিফোরকে প্রদত্ত এ সাক্ষাৎকারের সময় আরো জানান, সিনেটর হিসেবে প্রাপ্য কোন কিছুই নিচ্ছি না। শুধুমাত্র গাড়ির নম্বর প্লেট ব্যবহার করছি নিরাপত্তার স্বার্থে। এছাড়া, বছর শেষে আমি মিলিয়ন ডলারের অধিক ট্যাক্স প্রদান করি। তাই কাউকে তোয়াক্কা করি না। প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে হাজার গুন বেশী ট্যাক্স দিচ্ছি। হুমকি-ধমকির কাছে মাথা নোয়াবো কেন? আমি কানেকটিকাট স্টেটে সর্বস্তরের মানুষের একজন হয়েই সেবামূলক কর্মকান্ডে নিবেদিত থাকতে চাই। মানুষের কল্যাণে কাজের মধ্যে যে আনন্দ সেটির কোন তুলনা হয় না।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us