এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৭:০২ পূর্বাহ্ণ
বামনা’র নিউইয়র্ক চ্যাপ্টোর’র প্রেসিডেন্ট ডা. আতাউল এইচ ওসমানীকে কংগ্রেসনাল প্রক্লেমেশন হস্তান্তর করছেন সালেহ আহমেদ।
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত বাংলাদেশী আমেরিকান চিকিৎসকগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশী আমেরিকান মেডিকেল এসোসিয়েশন’র (বামানা) নিউইয়র্ক চ্যাপ্টোর’র ৩০তম বার্ষিক সম্মেলনের শীর্ষ কর্মকর্তা ডা. আতাউল এইচ ওসমানীকে বিপুল করতিালির মধ্যে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়। মার্কিন কংগ্রেসে বাংলাদেশীদের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) গ্রেস মেং প্রেরিত প্রক্লেমেশনটি হস্তান্তর করেন কম্যুনিটির প্রিয়মুখ ও নিরব সমাজকর্মী সালেহ আহমেদ। উল্লেখ্য, সংস্থাটির তিন দশকের ইতিহাসে এটাই প্রথম কোন কর্মকর্তার কংগ্রেসনাল প্রক্লেমেশন প্রাপ্তির ঘটনা ঘটলো।
৩১ অক্টোবর লং আইল্যান্ড ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্য কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহ আলম, নবগঠিত কমিটির সভাপতি ডা. বর্ণালী হাসান, কোষাধ্যক্ষ ডা. নাফিসুর রহমান প্রমুখ।
গভীর রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, লুইপা এবং ডা. মিমনু তাসনিমের কন্ঠে জনপ্রিয় সব গানের মধ্যদিয়ে।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24