শেখ হাসিনার সাথে যে কারণে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছিল

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:১৪ অপরাহ্ণ

শেখ হাসিনার সাথে যে কারণে  আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছিল

এনওয়াইভয়েস২৪ ডটকম

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বাধ‍্য হয়ে চলে আসে। তখন তারা বাংলাদেশকে অনুরোধ করে যেন বাংলাদেশ তাদের কয়েক হাজার আফগান সমর্থকদের আশ্রয় দেয়। বাংলাদেশ জানতে চায় সর্বমোট কতজন তারা বাংলাদেশে আশ্রয় দিতে চায়। তারা বলে ৫০/৬০ হাজার হবে। বাংলাদেশ তাদের জানায় যে এতলোককে তারা নিতে পারবে না কারণ তাদের জনসংখ্যা অনেক বেশি। মার্কিন প্রতিনিধি তখন রোহিঙ্গাদের উদাহরণ দেয়। বলে তোমরা দশ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছো, সুতরাং পঙ্চাশ হাজার তো তোমাদের জন্য কিছুই না।

যখন আফগানিস্তানের উদ্বাস্তুদের আশ্রয় দিতে বাংলাদেশ অস্বীকৃতি জানায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের বিমান বহর দিয়ে কয়েক হাজার আফগানদের অন‍্য দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কাবুল বিমানবন্দরে বিমানের উপর উপচেপড়া ভিড় দেখে বাংলাদেশ সরকার তাদের বিমান পাঠাতে গররাজি হয় । মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অসন্তুষ্ট হয় ।

দ্বিতীয়ত আমেরিকার ডিফেন্স লবি যা অত্যন্ত শক্তিশালী বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী হয় এবং বাংলাদেশকে মার্কিন অস্ত্রশস্ত্র কিনতে বার বার অনুরোধ করে। তারা যুক্তি দেখায় যে বাংলাদেশ তড়িৎ গতিতে উন্নত হচ্ছে, সুতরাং তোমাদের শক্তিশালী প্রতিরক্ষা দরকার।

তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জানান যে প্রথমত বাংলাদেশের কোনো শত্রু নাই, সুতরাং এসব মডার্ন অস্র কিনার তার প্রয়োজন নেই। তিনি যুক্তি দেখান যে, প্রথমে তিনি দেশের অর্থনীতিকে উন্নত করতে চান এবং দ্বিতীয়ত তার দেশের লোকদের তিনি দুবেলা খাওয়ারের ব্যবস্থা করতে চান। স্বচ্ছল জীবনযাপনের জন্য তাদের নূন‍্যতম চাহিদা নিশ্চিত করার পর তিনি এসব দামী দামী অস্র কিনার কথা চিন্তা করবেন। অস্র কিনা তার সরকারের অগ্রাধিকার নয়। তিনি জানান ২০৩০ সালের মধ্যে তিনি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চান এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক ডিজিটাল অর্থনীতি হিসেবে গড়ে তুলতে চান । তারপর তিনি আধুনিক দামী দামী সমরাস্ত্র কেনার কথা ভাববেন।

মার্কিন যুক্তরাষ্ট্র তাকে এফ-১৬ এবং এফ-১৮ আধুনিক যুদ্ধবিমান সরবরাহ করতে রাজি। তাতে প্রায় ৪২ বিলিয়ন ডলার খরচ হবে। তবে তারা দীর্ঘমেয়াদি ঝণ দিতে রাজি।

উল্লেখ্য যে, তারা পাকিস্তানের ইমরান খান সরকারের কাছে এক কোয়াড্রণ যুদ্ধবিমান বিক্রি করেছিল এবং ইমরান সরকার কয়েক বিলিয়ন ডলার পরিশোধ করার পরও পাকিস্তান ঐ যুদ্ধবিমানগুলো ডেলিভারি পায়নি। বাংলাদেশ তাই সংকিত ছিল।

মার্কিন সমরাস্ত্র কিনা সহজ নয় । এগুলো কিনতে গেলে বাংলাদেশকে অনেক গুলি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। একটি চুক্তি হচ্ছে জিসোমিয়া (GSOMIA) এবং অন্যটি হচ্ছে টিকফা (TIKFA বা TICFA)। এচুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যদি মার্কিন সমরাস্ত্র কিনে তাহলে তারা কখনো তাদের টেকনোলজি অন‍্য কারো সাথে শেয়ার করতে পারবে না এবং দ্বিতীয়ত তাদের সমরাস্ত্র যেখানে রাখা হবে তা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জানাতে হবে এবং এসব সমরাস্ত্রের আশেপাশে অন্য কোনো দেশ থেকে আমদানিকৃত সমরাস্ত্র থাকলে তাও তাদের জানাতে হবে। অর্থাৎ অন‍্য কোন কোন দেশের সমরাস্ত্র আশেপাশে রাখা আছে তা তাদের জানাতে হবে । তাছাডা অস্রগুলো বাংলাদেশ কিনবে তবে ব‍্যবহার করতে হলে তাদের অনুমোদন লাগবে ।

২০১৬ সাল থেকে তারা এই চুক্তি দুটোতে স্বাক্ষর করার জন্য চাপ দিয়ে আসছিল। তাদের যুক্তি ছিল তোমরা স্বাক্ষর করো এবং পরে সমরাস্ত্র কিনো। বাংলাদেশ সরকারের কয়েকজন সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তাবৃন্ধ তাতে স্বাক্ষর করতে আগ্রহী ছিলেন।

মার্কিনীরা যুক্তি দেখায় যে শেখ হাসিনার সরকার ভারত মহাসাগরে ১,১৮,৯০০ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা অর্জন করেছেন এবং এই বিরাট সমুদ্রসীমা দেখভাল করার জন্য বাংলাদেশের নেভাল ফোর্সের যথোপযুক্ত সমরাস্ত্র নেই । বিভিন্ন দেশ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে সামুদ্রিক মাছ চুরি করে নিয়ে যাচ্ছে এবং অত্র এলাকায় অহরহ পাইরেসি বা ডাকাতি হচ্ছে। এই পাইরেসি বা জলদস্যুদের উৎপাত বাড়ার ফলে সমুদ্র পথে ইন্সুরেন্সও বেড়েছে।

মার্কিনীদের পীডাপীডিতে এবং তাদের যুক্তির যথার্থতা বিবেচনা করে বাংলাদেশ সরকার অবশ্য আমেরিকা থেকে ২৫টি গানবোট নেয় সমুদ্র সীমানায় তদারকি বাড়ানোর জন্য। তারফলে প্রাইরেসি অনেক কমে গেছে।

খালেদা জিয়া সরকার তার “লোক ইস্ট” ((Look East) পলিসির কারণে বাংলাদেশ চৈনিক সমরাস্ত্র কিনতে শুরু করে এবং বাংলাদেশের প্রায় ৭৫/ ৭৮% শতাংশ সমরাস্ত্র চীন থেকে আমদানি করা হয়। শেখ হাসিনা সরকার এর কিছু পরিবর্তন করেন। তিনি চীন ছাড়াও তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপিয়ানদের কাছ সমরাস্ত্র কেনা শুরু করেন। তাতে চৈনিক সরবরাহ ৬৫% শতাংশে নেমে আসে। তিনি তুরস্ক থেকে প্রায় এক বিলিয়ন ডলারের সমরাস্ত্র কিনেন এবং ইউরোপীয় দেশগুলো থেকে সমরাস্ত্র কিনতে শুরু করেন। তিনি ফ্রান্স থেকে ১ম সেটেলাইট কিনেন এবং দ্বিতীয় সেটেলাইট তাদের থেকে কেনার চুক্তি স্বাক্ষর করেন। বস্তুত ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রোন তডিতবেগে ঢাকায় এসে তা স্বাক্ষর করেন । তিনি ইংল্যান্ডে থেকে পাঁচটি যুদ্ধ জাহাজ কেনার চুক্তি করেন । তাছাডা শেখ হাসিনা সরকার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে ১০টি এয়ার বাস কেনার চুক্তি স্বাক্ষর করেন। এয়ার বাসের মালিকানা ফ্রান্স, ইতালি, জার্মানী, স্পেন এবং ইউরোপের কিছু ধনী লোকদের । শেখ হাসিনা সরকারের উদ্দেশ্য ছিল অস্র সরবরাহ ডাইফারসি বা বহুমুখী করা। যেহেতু বাংলাদেশ বা শেখ হাসিনা সরকার ইতোমধ্যেই ২১ টি বোয়িং বিমান কিনেছিল, সুতরাং তিনি বহুমুখী করার জন্য এয়ার বাস কিনার সিদ্ধান্ত নেন। তাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খুবই অসন্তুষ্ট হন।

ভারতও বাংলাদেশকে সমরাস্ত্র কেনার জন্য অনুরোধ করে। তাছাড়া ভারত বাংলাদেশকে ৮০০ মিলিয়ন ডলার ঝণ দেয় যাতে বাংলাদেশ তাদের থেকে সমরাস্ত্র কিনে। তবে বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের দেয়া অর্থ দিয়ে সমরাস্ত্র খুব একটা কিনে নি। বস্তুত ঐ টাকাটার বিরাট অংশ এখনো অব‍্যবহিত রয়ে গেছে।

বাংলাদেশের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য বহুমুখী উদ্যোগ নেয় এবং বিশ্বে বহু দেশকে তাদের পরিকল্পনা জানায়। সেজন্য যে সমস্ত দেশ সামরিক সরঞ্জাম তৈরি করে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বার বার সাক্ষাৎ করতে বিশেষ উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎ নেওয়া জন্য বড় বড় কোম্পানি গুলো লাইন ধরে থাকতো এবং ঐ সমস্ত দেশের রাষ্ট্রদূত ও মন্ত্রীরা সব সময়ই সমরাস্ত্র কেনার জন্য চাপাচাপি করতো ।

যখন বাংলাদেশ আফগানী মার্কিন উদ্বাস্তুদের আশ্রয় দিতে অস্বীকার করে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেবের (RAB) উপর নিষেধাজ্ঞা আরোপ করে ।

বাংলাদেশ যখন আফগানিস্তানের উদ্বাস্তুদের গ্রহণ করেনি, এবং বাংলাদেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র কিনেনি তখন তারা বাংলাদেশের একটি দ্বীপ সেন্ট মার্টিন তাদের দিয়ে দিতে বলে। তাদের উদ্দেশ্য ছিল ওখানে তারা একটি কমান্ড ও কন্ট্রোল (Command & Control) অফিস স্থাপন করবে । এর মূল উদ্দেশ্য হচ্ছে চৈনিক বাণিজ্য দেখভাল করা । চীনের অধিকাংশ বানিজ্য জাহাজ মালাকান স্ট্রেট এবং ভারত সাগর দিয়ে যাতায়াত করে। বস্তুত চীনের প্রায় ৮৬% ভাগ পণ‍্য ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ভারত মহাসাগর দিয়ে যাতায়াত করে । তাদের সাপ্লাই চেইন দেখভাল করার জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের দরকার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবটিকে নাকচ করে দেন । তখন তারা সিদ্ধান্ত নেয় যে, শেখ হাসিনাকে রাখা যাবে না।

তাছাড়া বিশেষভাবে উল্লেখ‍্য যে শেখ হাসিনার সরকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপর থেকে সিকিউরিটি ডিটেল কমিয়ে ফেলেন। বাংলাদেশে ২০১৭ সালের হলি আর্টিজান সন্ত্রাসী হামলার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং সৌদি আরবের রাস্ট্রদূতদের অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হতো। তারা তাদের মিশন থেকে অন্য কোথাও গেলে প্রায়ই ৫ট সিকিউরিটি গাডী তাদের যাতায়াত পথ ঝানজট মুক্ত রাখে। মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো উন্নত দেশে বিদেশী রাষ্ট্রদূতদের এধরনের সুযোগ সুবিধা দেয়া হয় না। তাই সরকার সিদ্ধান্ত নেয় যে শুধুমাত্র একটি সিকিউরিটি গাডী তাদের প্রদান করবে। অন্যরা বিষয়টি সহজভাবে নিলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মোটেই তা পছন্দ করেন নি ।

তখন তাকে বলা হলো যে, তিনি চাইলে নিজ খরচে অতিরিক্ত সিকিউরিটি ডিটেল নিতে পারবেন । তিনি তাতে রাজি হননি। উল্লেখ্য যে, বাংলাদেশে দু-চার জন মন্ত্রী শহরে চলাফেরার সময় একটি সিকিউরিটি গাজী পান। অধিকাংশ মন্ত্রীকে এ সুযোগ দেয়া হয় না । তবে ঢাকার বাইরে গেলে তারা একটি সিকিউরিটি গাডী পান। তবে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর মতোই মোটামুটি সিকিউরিটি ডিটেল পেতেন। পিটার হাসের আরেকটি সমস্যা ছিল তিনি প্রায়ই লুকিয়ে লুকিয়ে মায়ের ডাকের তুলিসহ ( মায়ের ডাক ঘুম-খুন ইত্যাদি নিয়ে কাজ করতেন) অনেকের বাড়িতে যাতায়াত করতেন। যখন লুকিয়ে লুকিয়ে কোথাও যেতেন তখন তিনি সিকিউরিটি ডিটেল নিতেন না । তখন তিনি শুধুমাত্র একটি সিকিউরিটি গাডী নিতেন। তারফলে সরকার তার থেকে ৪টি সিকিউরিটি ডিটেল তুলে নয়, একটি রাখে। তিনি কিন্তু কখনো নিজের খরচে অতিরিক্ত সিকিউরিটি ডিটেল নেননি। এথানে উল্লেখ্য যে বিদেশী কূটনীতিকরা শহরের বাইরে কোথাও গেলে তাদের নিজেদের নিরাপত্তার জন্য তাদেরকে তাদের যাত্রাপথ ও গণতব‍্য স্থান সরকারকে জানাতে হয় । কিন্তু শক্তিশালী দেশগুলো বাংলাদেশে তা কদাচিৎ মেনে চলেন।

প্রথমে তারা বিএনপির মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। তবে বিএনপির গ্রহণযোগ্যতা ছিল না বলে বিএনপি ক্ষমতাচ্যুত করার মতো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বার বার ব্যর্থ হয়। তখন তারা কিছু স্বনামধন‍্য্য সাংবাদিক, সুশীল সমাজের নেতা, এনজিও কর্মী, টেলিভিশনের অপিনিয়ন বিলডারস, রেপার ও তিত্বীয় লিংগের লোকজন, কিছু সংখ্যক ছাত্রছাত্রী ও শিক্ষক এবং বিশেষভাবে লক্ষ্যণীয় যে সামরিক বাহিনীর সদস্যদের টাকা বা ঘুষ দিয়ে কিনে ফেলে। “কৌটা ব‍্যবস্থার সংস্কারের” দাবিতে যা আওয়ামী লীগ দল এবং শেখ হাসিনা সরকার ২০১৮ সালেই নীতিগতভাবে গ্রহণ করেছিল সেই ইসু সামনে এনে তারা ব‍্যাপক আন্দোলন গড়ে তোলে। বিশেষ ভাবে উল্লেখ‍্য যে তারা ভাডাটিয়া শার্প শোটার ব‍্যবহার করে অনেক নিরীহ মানুষকে হত্যা করে এবং তার দোষ শেখ হাসিনা সরকারের উপর চাপিয়ে দেয়। অনেক নিরীহ মানুষকে হত্যা করায় সরকার পতনের আন্দোলন জোরদার হয় এবং শেখ হাসিনা সরকার বিদায় নেন। এখানে উল্লেথ‍্য যে, বাংলাদেশের তিনটি প্রধান প্রধান পত্রিকা যেমন প্রথম আলো, সমকাল ও ডেইলী স্টারের তথ‍্য অনুয়ায়ী ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট অর্থাৎ শেখ হাসিনার বিদায় পরয্ন্ত সর্বমোট ৩২৯ জন মারা যায় এবং শেখ হাসিনার পতনের পর ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সর্বোমোট ৩২৮ জন অর্থাৎ ১৬ জুলাই থেকে ৮ ই আগস্ট পর্যন্ত সর্বমোট ৬৫৭ জন মারা যান। জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে ৬৫০ জনের মৃত‍্যুর খবর প্রকাশিত হয়। পরবর্তীতে ড. ইউনূস সাহেব যেহেতু ইসরায়েল ঘোষণা করে যে হামাসের আক্রমনে ১২৪৭ জন ইসরাইলী মারা যায় এবং ২৩০ জন কিডনেপ হয় অর্থাৎ সর্বমোট প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্থ হয় সুতরাং বাংলাদেশে ১৫০০ মারা গেছে। ইউনূস সাহেবের বন্ধু হিউম‍্যান রাইটস হাই কমিশনার ভলকার তুর্ক কোনো অনুসন্ধান না করেই ১৪০০ মারা গেছে বলে ঘোষনা যেন যা তথ‍্য নির্ভর নয়। বরং মিথ‍্যা ও বানোয়াট। জাতিসংঘের উচিত নতুন করে অনুসন্ধান করে সঠিক মৃত‍্যু সংখ‍্যা নিদ্ধারণ করা।

তবে শেখ হাসিনাকে বিদায় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছামতো অনেকগুলো চুক্তি বাংলাদেশের সাথে স্বাক্ষর করে। ২৫টি বোয়িং বিমান, ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি চুক্তি, গম, তূলা, বিভিন্ন পণ‍্য সামগ্রী আমদানি ইত্যাদি তাদের সরকার উৎখাতের অংশবিশেষ। তবে এতসব চুক্তি করার পর তারা দেখছে যে এসব চুক্তির সুফল অর্জন হয়তো তারিক রহমান সরকারকে দিয়ে সম্ভব নয় । কারণ এ সরকার দেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে এবং দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। তারফলে তারা চাচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার যার মাধ্যমে তাদের ব‍্যবসা বাণিজ্য চরিতার্থ করা সম্ভব হয়। এজন্যই তারা এখন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তাদের বাধা নেই। তবে এক শর্তে এবং তা হচ্ছে আওয়ামী লীগ দল শেখ হাসিনাকে বিদায় দিতে হবে। শেখ হাসিনা ছাড়া যে কোনো বাংলাদেশিকে তারা কিনতে পারবে বলে তাদের ধারণা । সুতরাং তারা শেখ হাসিনার বিদায় চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব এবং তীণমূলের কর্মীরা শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করে না এবং অন্য কারো প্রতি তাদের সমর্থক ও আস্থা নেই । তাদের শেখের বেটিতেই আস্তা ।

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us