পুলিশের নির্লিপ্ততার অভিযোগ

নিউইয়র্কে নতুন গাড়ির চাকা-হুইল চুরির হিড়িক

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ২:২৬ অপরাহ্ণ

এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম

নতুন গাড়ির চাকা চুরি কিংবা উইন্ডোর মিরর ভাংচুর ছাড়াও সাইড মিরর চুরির ঘটনার সাথে যুক্ত হলো গাড়ির নম্বর প্লেট চুরি। এ অবস্থায় নিউইয়র্ক সিটির কোথাও গাড়ি পার্ক করতে স্বাচ্ছন্দবোধ করছেন না ড্রাইভাররা। এক ধরনের সন্ত্রস্ত পরিস্থিতি তৈরী হয়েছে গাড়ির মালিকের মধ্যে। কারণ, চুরির ঘটনার রিপোর্ট করলেও সাড়া মিলছে না পুলিশের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২ নভেম্বর বেলা ২টা ৫০ মিনিটে সাউথ জ্যামাইকায় ১০৯ এভিনিউ এবং ১৫৫ স্ট্রিটের কর্ণারে হুন্ডা সিআরভি-২০২৪ গাড়ি পার্ক করার পর ৬টার দিকে ফিরে গাড়ির মালিক সাংবাদিক আনিসুর রহমান দেখেন  যে গাড়ির সামনে-পেছনের উভয় প্লেট চুরি হয়েছে। এরপর ৯১১ এ কল করেও সাড়া পাননি। অবশেষে নিকটস্থ পুলিশ প্রেসিঙ্কটে (১০৩) গমন করের রিপোর্ট করার পর  একটি রশিদ ধরিয়ে দিয়েছেন। তাকে জানানো হয় যে রশিদ সহ ডিএমভি অফিসে গেলে নতুন প্লেট  দেয়া হবে। এত গাড়ির মালিক তথা ড্রাইভার পড়েছেন মহবিপাকে।

কারণ, এটি হচ্ছে টিএলসি প্লেট এবং রুটি-রুজির সাথে সম্পৃক্ত। টি১০৩৭৬৭সি প্লেটের এই গাড়ি চালিয়েই তিনি দিনাতিপাত করতেন। এখোন অন্তত: ৭দিন তাকে বেকার থাকতে হবে।

এর  আগে ৩১ অক্টোবর রাতে ব্রঙ্কস সায়েন্স হাই স্কুলের নিকটে পার্ক করে নতুন গাড়ি (র‌্যাভ-৪) র চারটি চাকা এবং হুইল খুলে নেয় দুর্বৃত্তরা। পুলিশের তেমন কোন সহায়তা না পেয়ে ইন্স্যুরেন্স কোম্পানী থেকে তারা নতুন হুইল ও চাকা পেয়েছেন।

এরও আগে কুইন্সের পারসন্স বুলেভার্ডে পার্ক করা সিআরভি হুন্ডার চারটি চাকাই চুরি হয়। পুলিশে রিপোর্ট করার পর চাকা ক্রয়ের ব্যবস্থা ইন্স্যুরেন্স কোম্পানী করেছিল। এর কদিন পর গাড়িটিই চুরি হয়েছে রাস্তায় পার্ক করে বাসায় ফেরার পর।

কুইন্স, ব্রুকলীন এবং স্ট্যাটেন আইল্যান্ডে সাম্প্রতিক সময়ে গাড়ির চাকা, হুইল চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ভিকটিম হচ্ছেন সহজ-সরল ড্রাইভারেরা-যার অধিকাংশই হলেন মুসলমান এবং ইমিগ্র্যান্ট।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us