রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলছেন একদলীয় শাসন ব্যবস্থায় মানুষ অতীষ্ঠ

আ-লীগ ও বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজের একটি উপায় খুঁজে বের করতে হবে  

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:৫০ পূর্বাহ্ণ

আ-লীগ ও বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজের একটি উপায় খুঁজে বের করতে হবে  

সেমিনারে রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুনিয়র (সর্ববামে)। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।

(এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম)

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সম্মুখে চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্স-র মিলনায়তনে  ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমক্র্যাসি, হিউম্যান রাইটস এ্যান্ড সাসটেইনেবিলিটি’(আইসিডিএইচআরএস)'র উদ্যোগে ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত  `বাংলাদেশের ভবিষ্যত : গণতন্ত্র, মানবাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’ শীর্ষক সেমিনারের পর বার্তা সংস্থা ‘এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম’র এ সংবাদদাতাকে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন-কল্যাণে আওয়ামী লীগ ও বিএনপিকে বিরোধ মিটিয়ে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজের উদাত্ত আহবান জানিয়েছেন ঢাকায় দায়িত্ব পালনকারি (২০০৩-২০০৫) মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুনিয়র।

হোয়াইট হাউজে দক্ষিণ এশিয়া বিষয়ক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল'র পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারি এবং বর্তমানে অবসর জীবন-যাপনকারি রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বাংলাদেশের রাজনীতি এবং মানুষের জীবন-মানের ব্যাপারে খোঁজ-খবর রাখেন এবং সে কারণেই এসেছিলেন এই সেমিনারে। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত হ্যারি বলেন, দল-নিরপেক্ষভাবে কাজের সংকল্পে প্রতিষ্ঠিত `সেন্টার ফর হিউম্যান রাইটস এ্যান্ড সাসটেইনেবিলিটি’র এ সেমিনারে অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যমান মনে করছি।

সেমিনারে বিশিষ্টজনদের সাথে রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুনিয়র। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর কোন পর্যবেক্ষণ আছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত হ্যারি বলেন, আমি আশা করবো যে, সারা বাংলাদেশের মানুষ দেখতে চায় যারাই গ্রেফতার হয়েছে তারা দেশটির আইন অনুযায়ী বিচার পাবে এবং সংবিধান প্রদত্ত সুযোগ লাভে সক্ষম হবে। তাদের মতামতের সাথে একাত্ম হতে পারি অথবা না পারি, প্রত্যেকেরই মানবাধিকার সমুন্নত থাকতে হবে।

তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত ছিলেন। এর আগে শেখ হাসিনাও ভারতে নির্বাসিত ছিলেন। এখনো আছেন। সেদিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত হ্যারি বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপি-উভয় দলেরই শীর্ষ নেতা দেশান্তরী ছিলেন এবং এখনো একজন দেশের বাইরে আছেন, তাকে দেশে ফিরতে হবে। কারণ একদলীয় শাসন ব্যবস্থায় মানুষ অতীষ্ঠ/ক্লান্ত।  আমি আশা করবো উভয় পার্টি, বৃহৎ দলসমূহ একত্রে কাজের জন্যে একটি সমঝোতার উপায় খুঁজে বের করবে। তা না হলে বাংলাদেশের অর্থনীতিই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, মানুষও কষ্টে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের শিশুরাও নিদারুন কষ্টে নিপতিত হবে। তাই আসুন একটি পন্থা খুঁজে বের করি ঐক্যবদ্ধভাবে কাজের জন্যে, যেমনটি আমি সবসময়ই বলে আসছি-আমি বাংলাদেশকে ভালবাসী।’

সেমিনারে বিশিষ্টজনরা। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।

সেমিনারে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী নুরুন্নবী এবং প্যানেলিস্টদের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ওয়াশিংটন ভিত্তিক রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক ‘আমেরিকান এন্টারপ্রাইজ’র সিনিয়র ফেলো মাইকেল রুবিন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী  এ কে এ মোমেন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক আহমেদ কায়কাউস, রোড আইল্যান্ড স্টেট পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি  রবার্ট বি ল্যাঞ্চিয়া। আইসিডিএইচআরএস’র মহাসচিব জাহাঙ্গির মজুমদার সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ নিয়ে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনের জন্যে।

সেমিনারে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী, কম্যুনিটি লিডার মো. আমিনুল ইসলাম, আর্তমানবতার সেবায় বিশেষ খ্যাতি অর্জনকারি নিউইয়র্কের নির্মাণ ব্যবসায়ী মো. কাদের মিয়া, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, সমাজ-কর্মী ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ, আলিম খান আকাশ, সাখাওয়াত আলী, জাকারিয়া চৌধুরী, স্বীকৃতি বড়ুয়া, জিনাত নবী, মিসেস কায়কাউস, ইফজাল চৌধুরী, সিরাজউদ্দিন সোহাগ, আসলাম খান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us