নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৫ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৫ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ১৩ মার্চ বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ৪ মাস।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুরন্নবী এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রচারে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে । তাঁর দেশপ্রেম পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হযয়ে থাকবে । ২০২৪ সালের ২৭ এপ্রিল লসএঞ্জেলসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ৭ম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করে তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বিস্তারিত তুলে ধরে সবার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করেছিলেন । জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর প্রয়ানে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
আমরা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ তাঁর প্রয়ানে গভীরভাবে মর্মাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ।
Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর