আমেরিকানরা পাবেন মাথাপিছু ২০০০ ডলার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১২ পূর্বাহ্ণ

আমেরিকানরা পাবেন মাথাপিছু ২০০০ ডলার

বহুল বিতর্কিত-আলোচিত আমদানী শুল্ক হিসেবে আয়কৃত অর্থ বিতরণ করা হবে আমেরিকানদের মধ্যে। লাখ ডলারের কম আয়ের মানুষের ব্যাঙ্ক একাউন্টে দুই হাজার ডলারের চেক পাঠানো হবে। বৃহস্প্রতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এসব তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। উল্লেখ্য, আমদানী পণ্যের ওপর অস্বাভাবিক হারে শুল্ক ধার্যের ঘটনার জের পড়েছে খাদ্য-সামগ্রিসহ নিত্য প্রয়োজনীয় সকল পন্যের ওপর অর্থাৎ ক্রেতা সাধারণকে অধিক মূল্য দিতে হচ্ছে। এ অবস্থায় জনমনে ক্ষোভের সীমা-পরিসীমা নেই। সমালোচনার ঝড় বইছে সর্বত্র। সাম্প্রতিক সময়ের সবগুলো জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা এযাবতকালের সকল প্রেসিডেন্টের চেয়ে তলানীতে নেমেছে। অবস্থা বেগতিক দেখে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোস্যাল মিডিয়ায় লিখেন, ডিভিডেন্ট হিসেবে মাথাপিছু কমপক্ষে দুই হাজার ডলার করে (উচ্চ আয়ের লোকজন ছাড়া) পাবেন। সে আলোকেই অর্থমন্ত্রী জানালেন যে, বার্ষিক লাখ ডলারের কম আয়কারিরা পাবেন এই চেক। আর এই হিসেবে চেক ইস্যু করা হলে তা যাবেন ১২ কোটি আমেরিকান। এজন্যে লাগবে ৩২৬ বিলিয়ন ডলার। এ ব্যাপারে অনুসন্ধানকালে জানা গেছে, অক্টোবর পর্যন্ত শুল্কখাতে আয় হয়েছে মাত্র ২২০ বিলিয়ন ডলার। তাই মাথাপিছু দুই হাজার ডলার করে দিতে গেলে ফেডারেল তহবিল থেকে ধার নেয়ার বিকল্প থাকবে না। তবে অর্থমন্ত্রী যুক্তি দেখিয়েছেন যে, প্রেসিডেন্টের অঙ্গিকার রয়েছে স্বল্প আয়ের মানুষের কল্যাণ করার। সে তাগিদে এই পন্থা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যেই বকশিষের ওপর ট্যাক্স মওকুফ করা হয়েছে। ওভারটাইমেও ট্যাক্স নেয়া হবে না। সোস্যাল সিকিউরিটির অর্থ নিতে এবং মটরগাড়ি ক্রয়ের সময়েও ট্যাক্স দিতে হচ্ছে না। প্রসঙ্গত: উল্লেখ্য, দুই হাজার ডলার করে দিতে হলে অবশ্যই কংগ্রেসের অনুমোদন লাগবে-যা করতে কংগ্রেসম্যানরাও দ্বিধা করবেন না। কারণ, সামনে মধ্যবর্তী নির্বাচন। স্বল্প আয়ের আমেরিকানদের সন্তুষ্টির জন্যেই কেউ আপত্তি করবেন না বলে শীর্ষস্থানীয় গণমাধ্যমে মন্তব্য করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us