আমেরিকা থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ

আমেরিকা থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন।

শুক্রবার ভোরে চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us