নিউইয়র্কে শেখ হাসিনামঞ্চের সমাবেশ

ইউনূসের মবক্র্যাসী আর অটোক্র্যাসীর অবসানে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ

ইউনূসের মবক্র্যাসী আর অটোক্র্যাসীর অবসানে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

শেখ হাসিনা মঞ্চের সমাবেশে সেক্রেটারি কায়কোবাদ খান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘শেখ হাসিনা মঞ্চ’র উদ্যোগে ৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ স্লোগানের পাশাপাশি বাংলাদেশে ইউনূসের লেলিয়ে দেয়া জঙ্গিদের প্রতিরোধে প্রবাস থেকে সকলে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করা হয়। এ সময় উল্লেখ করা হয়, অধ্যাপক ইউনূস যে বাংলাদেশকে আবারো ভিক্ষুকের রাষ্ট্রে, আবারো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার নীলনক্শা নিয়ে হাঁটছে-তাকে শক্তহাতে প্রতিহত করতে হবে। শান্তিতে নোবেল পুরস্কারের তকমা লাগিয়ে বিশ্ববিবেক-কে বিভ্রান্ত করে বাংলাদেশের মানুষের ওপর হায়েনার রূপ ধারণ করে অধ্যাপক ইউনূসের জঙ্গিরা ঝাঁপিয়ে পড়েছে, হত্যার হুলিখেলা চলছে, দাফন করা লাশ কবর থেকে উঠিয়ে হিংস্রতা আর বর্বরতার নগ্নখেলা চলছে-তা আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মার্কিন কংগ্রেসকে সবিস্তারে অবহিত করতে হবে। আর এক্ষেত্রে সবকিছুর উর্দ্ধে উঠতে হবে দেশপ্রেমিক প্রতিটি বাঙালিকে।

শেখ হাসিনা মঞ্চের সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘শেখ হাসিনা মঞ্চ’র সভাপতি জালালউদ্দিন জলিলের সভাপতিত্বে এ সমাবেশে মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও জেনোসাইড একাত্তরের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক এম এ সালাম, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দস্তগীর জাহাঙ্গির, আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান, ইমদাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, শেখ হাসিনামঞ্চের সাধারণ সম্পাদক কায়কোবাদ খান প্রমুখ।

শেখ হাসিনা মঞ্চের সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

সঞ্চালনা করেন মোহাম্মদ আলী সিদ্দিকী , এডভোকেট শাহ মো. বখতিয়ার এবং এম এ করিম জাহাঙ্গির। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ ও নুরুল আবসার। শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাদল আকন্দকে। এ সময় বাংলাদেশে ইউনূসের জঙ্গিবাহিনীর নৃশংসতার ওপর একটি ডক্যুমেন্টারি প্রদর্শন করা হয়। সবশেষে ভারত থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি মুহম্মদ ইউনূসের কবল থেকে বাংলাদেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us