অজিৎ ভৌমিক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:০০ অপরাহ্ণ
![]()
অজিৎ ভৌমিক
‘পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম পুণ্য আবির্ভাব তিথি মহোৎসব’ উদযাপিত হবে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জ্যাকসন হাইটসে ওঁম শক্তি মন্দিরে( ৪০-২৩ ৭২ স্ট্রিট)।
‘যে আচরণ, বাক্য, কর্ম- বাঁচাবাড়ার উৎস হয়/তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয়’-মন্ত্রে উজ্জীবিত দিনব্যাপী এই মহোৎসবের আয়োজক হচ্ছে ‘শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসংঘ, ইউএস’।
এ উপলক্ষে গঠিত কমিটির আহবায়ক সুবাশ দত্ত এবং সদস্য-সচিব সুবাশীষ দত্ত জানান, সংগঠনের প্রেসিডেন্ট ঝুলন চৌধুরী এবং সম্পাদক সুবাষ তালুকদারের সার্বিক সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি চলছে সবকিছুকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ প্রবাসীর সমাগম ঘটাতে।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর