কানাডা সরকারও যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি করলো

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ

কানাডা সরকারও যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি করলো

ফাইল ছবি

কানাডা সরকারও সোমবার তার দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করলো। আর এটি ঘটলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী নানা পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে। ইতিমধ্যেই জার্মানী, যুক্তরাজ্য, ডেনমার্ক এবং ফিনল্যান্ডও একই ধরনের ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে ট্যুরিজম ব্যবসায় বিরুপ প্রভাব পড়বে বলে আশংকা করা হচ্ছে। ইউরোপের আরো কটি দেশ প্রকাশ্যে ঘোষণা না দিলেও যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে সকলকে সাবধান করেছে। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতিতে ক্ষুব্ধ দেশসমূহ কূটনৈতিক যুদ্ধের অংশ হিসেবে শীঘ্রই আরো কিছু পদক্ষেপ নেবে বলে আশংকা করা হচ্ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ভ্রমণরত কানাডিয়ানদের মধ্যে যারা ৩০দিনের অধিক যাবত অবস্থান করছেন তাদেরকে যুক্তরাষ্ট্রের প্রশাসনে নথিভুক্ত হবার নির্দেশ দেয়া হয়েছে। যারা নথিভুক্ত হবেন না তাদেরকে জরিমানাসহ অন্যান্য শাস্তির সম্মুখীন হবেন বলে ট্রাম্প প্রশাসন উল্লেখ করেছে। এর আগে কখনো এমন ব্যবস্থা ছিল না। কানাডার বেশ কিছু নাগরিককে যুক্তরাষ্ট্রে আসার সময় বোর্ডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ ছাড়াও ভিসা নিয়ে প্রশ্নের অবতারণা করছেন, এমনকি কয়েকজনকে ডিটেনশন সেন্টারে নেয়ার পরিপ্রেক্ষিতে কানাডা সরকার এমন সতর্কতা জারি করলো।

 

Facebook Comments Box

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us