নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে দমন-পীড়নের প্রতিবাদে প্রবাসী গোপালগঞ্জবাসীর র্যালিতে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক-নেতা সাবান মাহমুদ। ছবি-এনওয়াইয়েস২৪ডটকম।
গোপালগঞ্জে হত্যাযজ্ঞ এবং অকথ্য নির্যাতন আর গ্রেফতার-গুমের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত ও সারা বাংলাদেশে বিরোধী মতবাদের সাংবাদিক, রাজনীতিক-ব্যবসায়ী-সাংস্কৃৃতিক কর্মী-অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেফতার-নির্যাতন, বাড়ি থেকে ধরে নিয়ে খন-জখম, বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার জঘন্য অপকর্মে মদদদানের জন্যে ইউনূসকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২ অগাস্ট অপরাহ্নে বড়ধরনের একটি র্যালি হয়েছে নিউইর্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। গোপালগঞ্জবাসীর এ কর্মসূচিতে অন্য এলাকার প্রবাসীরাও ছিলেন। ছিলেন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও।
গোপালগঞ্জে দমন-পীড়নের প্রতিবাদে প্রবাসী গোপালগঞ্জবাসীর র্যালিতে বক্তব্য দিচ্ছেন জি এইচ আরজু। ছবি-এনওয়াইয়েস২৪ডটকম।
বীর মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের বাসিন্দা গোলাম মোস্তফা খান মিরাজ এবং সাংবাদিক দাউদ ভুইয়ার সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শরিফ কামরুল হিরা, মমতাজ জাহান, ড প্রদীপ কর, ফারুক হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিকী, আক্তার হোসেন, শিতাংশু গুহ, সিদ্দিকুর রহমান, সামাদ আজাদ, ইমদাদ চৌধুরী, মাসুদুল হাসান, নুরুজ্জামান সরদার, সাখাওয়াৎ বিশ্বাস, সাখাওয়াত হোসেন চঞ্চল, জেড চৌধুরি জয়, রফিকুর রহমান তোলন, জিএইচ আরজু, জালালউদ্দিন জলিল, খান শওকত, সোলায়মান আলী, খুরশেদ আনোয়ার বাবলু, শওকত আকবর রীচি, ইসমাইল খান আনসারী, শাহানারা রহমান প্রমুখ। সমাবেশ থেকে কঠোর সমালোচনা করা হয় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের। বলা হয় যে গোপালগঞ্জের অসহায়-নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার গুলিবর্ষণের পর এখোন চলছে গ্রেফতার আর নির্যাতনের ঘটনা। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন যে, বঙ্গবন্ধুর জন্মস্থান এবং জাতিরজনকের সমাধিস্থল নিয়ে কোন ষড়যন্ত্রকেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। এসময় ধ্বনিত হয় নানা স্লোগান। বলা হয়, গোপালগঞ্জে একাত্তরের কায়দায় গণহত্যা চালানো হয়েছে।
সমাবেশ থেকে জানানো হয় যে, গোপালগঞ্জ-সহ সারা বাংলাদেশে ইউনূসের সমর্থকদের বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত জোরদারকল্পে শীঘ্রই জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশ করা হবে।
গোপালগঞ্জে দমন-পীড়নের প্রতিবাদে প্রবাসী গোপালগঞ্জবাসীর র্যালি। ছবি-এনওয়াইয়েস২৪ডটকম।
হাকিকুলকে আল্টিমেটাম
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজাকে নিউইয়র্কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণকারি কতিপয় সাংবাদিকদের সাথে হাকিকুল ইসলাম খোকনও ছিলেন। ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়া সত্বেও হাকিকুল ইসাম খোকন কীভাবে জঙ্গি ও একাত্তরের ঘাতক চক্রের ষড়যন্ত্রে নেতৃত্ব প্রদানকারি ইউনূসের দোসর গোলাম মোর্তজাকে ফুলেল শুভেচ্ছা জানালেন’-এমন প্রশ্নবানে জর্জরিত করার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান খোকনকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়েছেন। ২ আগস্ট অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় গোপালগঞ্জবাসীর বিক্ষোভ-সমাবেশের প্রারম্ভে উত্তেজিত অনেক নেতা-কর্মীও ক্ষেপে উঠেছিলেন খোকনের ওপর। এই সমাবেশ থেকে খোকনকে চলে যাবার আহবানও জানিয়েছিলেন ক্ষুব্ধ হিন্দাল কাদির বাপ্পা। কিন্তু খোকন শেষ পর্যন্ত র্যালিতে রয়েই গেছেন কোন বাদানুবাদ না করে। উল্লেখ্য, দীর্ঘ চার যুগের প্রবাস জীবনের পুরো সময়ই আওয়ামী লীগের ঝান্ডা উড়িয়েছেন হাকিকুল ইসলাম খোকন। নব্বইয়ের পট পরিবর্তনের আগে এবং একানব্বইয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাত জোট ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে সরব ছিলেন। গত বছরের কথিত ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর এই নিউইয়র্কে আরো কতিপয় মিডিয়া কর্মী/ফটোগ্রাফারের মত হাকিকুল ইসলাম খোকনকেও উল্টো পথে চলতে দেখা যাচ্ছে বলে আওয়ামী পরিবারে জোর গুঞ্জন রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ সিদ্দিকুর রহমান তাকে আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর