নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৬:৪৭ পূর্বাহ্ণ
করোনা মহামারির মত আরেকটি মহামারি ধেয়ে আসছে বলে মনে করছেন অধিকাংশ আমেরিকান। তবে এটি কী ধরনের হবে তা নিয়ে নিশ্চিত নন কেউই। গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রব্যাপী পরিচালিত এক র্যান্ডম জরিপে এমন আশংকা উদঘাটিত হয়েছে। কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের মধ্যে এই জরিপ পরিচালনা করেছে গ্যালোপ এবং তা ১১ মার্চ গণমাধ্যমে এসেছে।
জরিপে অংশগ্রহণকারিদের ৫৮% মনে করছেন যে, তাদের জীবদ্দশায় বিশ্বে আরেকটি মহামারি নিয়ে তারা গভীর শংকায় আছেন। এরমধ্যে ৪২% কোন না কোনভাবে ভীত, ১৬% খুবই ভীতির মধ্যে পড়েছেন। ২৬% তেমন শংকায় নেই। এবং ১৬% কোন ধরনের ভীতির মধ্যে নেই বলে জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারিগণেল মধ্যে ৭৮% ডেমক্র্যাট, ৫৭% স্বতন্ত্র এবং রিপাবলিকান পার্টির তালিকাভুক্ত ভোটার হচ্ছেন ৩৪%।
\৫৯% মনে করছেন যে, করোনার পরিসমাপ্তি ঘটেছে। অপরদিকে ৪১% বলেছেন যে, কোন না কোনভাবে করোনা এখনো রয়েই গেছে। উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে পরিচালিত জরিপের চেয়ে গত বছরের মার্চে একইধরনের অপর এক জরিপে আরেকটি করোনা মহামারির অবসান ঘটেছে বলে জানিয়েছেন ৫৩%। ৪৭% মনে করছেন তার প্রভাব এখনো মানবজীবনে বিদ্যমান। এ জরিপে অংশ নেন ৫৮৭৬ জন আমেরিকান।
জরিপ ফলাফল প্রসঙ্গে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেল্্থ’র ইম্যুনোলজি এবং সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক ইয়োনাতান গ্রেড বলেছেন, তাহলে কি আরেকটি মহামারি আসছে? জবাব-হ্যাঁ। কখোন? কী ধরনের হবে সেটি? কেমন ভয়ংকর হবে সেটি? এখোন পর্যন্ত কেউই তা অনুমান করতে পারছি না। একই বিশ্ববিদ্যালয়ের একইবিভাগের অধ্যাপক সারাহ ফরচ্যুন বলেছেন, কখোন কীভাবে আরেকটি মহামারির প্রাদুর্ভাব ঘটবে তা নিয়ে টেনশনের প্রয়োজন নেই। কারণ এখোনই বিশ্বব্যাপী এক ধরনের সংক্রমণ-রোগ বিরাজ করছে যা মানবতাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর