অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:০৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাসের ধাক্কায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জেলার সীতাকুণ্ড উপজেলার বটতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস সীতাকুণ্ড বটতল এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যানে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই চার জন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে উদ্ধারকার চালায়। হতাহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর