জ্যাকসন হাইটসের ‘আব্দুল্লাহ স্যুইটস’ পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ

জ্যাকসন হাইটসের ‘আব্দুল্লাহ স্যুইটস’ পুনরায় চালু

নিউইয়র্ক অঞ্চলের জনপ্রিয় ‘আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট’ নব আঙ্গিকে চালু হলো ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে অবস্থিত রেস্টুরেন্টটি ৬ মাস আগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর সেটিকে পরিপাটি করে সাজিয়ে পুনরায় গ্রহকের জন্যে উম্মুক্ত করা উপলক্ষে শুক্রবার বিকেলে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাঈদ রব্বানী। এ সময় প্রদত্ত বক্তব্যে রেস্টুরেন্টটির মালিক সুলতান আহমেদ বলেন, কম্যুনিটির সকলের আন্তরিক সহায়তায় আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট আবার রচিদায়ক খাবার ও রসগোল্লা নিয়ে হাজির হলো। আশা করছি সকলকে তৃপ্ত করতে সক্ষম হবে।

জ্যাকসন হাইটসের আব্দুল্লাহ স্যুইটস অ্যান্ড রেস্টুরেন্ট পুনরায় চালু উপলক্ষে বিশেষ দোয়া-মাহফিলে সুধীজন। ছবি-এনওয়াইভয়েস২৪।

বিশেষ করে আসন্ন রমজানের ইফতারী-বক্স এবার বহু আইটেমে বাজারজাত করতে সক্ষম হবো এবং দাম ধার্য করবো তুলনামূলকভাবে কম। উল্লেখ্য, আব্দুল্লাহ স্যুইটসের প্রথম শাখা সগৌরবে ব্যবসা চালাচ্ছে এই সিটির ব্রুকলীনে। এটি হচ্ছে দ্বিতীয় শাখা-যেখান থেকে কম্যুনিটির প্রথম পছন্দের রসগোল্লা এবং জিলাপি হ্রাসকৃত মূল্যে বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us