মিশিগানে সম্বর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী

পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থাকা জরুরী

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২২ অপরাহ্ণ

পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থাকা জরুরী

সংবর্ধনা সমাবেশে অ্যাটর্নি মঈন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত আইনজীবীবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম ।

(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)

আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে সম্বর্ধনা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বসবাসরত বাংলাদেশী  লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান।

১৮ নভেম্বর সন্ধ্যায় ওয়ারেন সিটির বিসমিল্লাহ পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে সর্বস্তরে প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিপদগ্রস্ত অসংখ্য প্রবাসীকে আইনী প্রক্রিয়ায় মুক্ত করতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্বর্ধনার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য।”

মঈন চৌধুরী বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

অ্যাটর্নি মঈন চৌধুরী আরও গুরুত্বারোপ করেন যে, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালার মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।

বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশের নেপথ্য সংগঠকদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মহাব্বত খান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)। প্রসঙ্গত: উল্লেখ্য যে, সিলেটের সন্তান  মঈন চৌধুরৗ হচ্ছেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে  নিবন্ধিত বাংলাদেশী এটর্নীগণের প্রথম।
সম্বর্ধনা সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো  ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সামিনা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী ও অ্যাডভোকেট রুকসানা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালকের পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃস্থানীয় ভূমিকায় রয়েছেন। অভিবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও এ সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us