নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিনে দোয়া-মাহফিল

আনিসুর রহমান   প্রিন্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:০৮ পূর্বাহ্ণ

নিউইয়র্কে তারেক রহমানের জন্মদিনে দোয়া-মাহফিল

আনিসুর রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে এক ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’র আয়োজন করা হয়। এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের সুখ-সমৃদ্ধির জন্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আলহাজ্ব সোলায়মান ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবাদ চৌধুরী।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশকে আবারো অস্থির করে গণধিকৃত একটি মহল ফায়দা হাসিলের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই প্রবাসেও ওরা তৎপর। তাই দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সজাগ থাকতে হবে শান্তিপূর্ণভাবে সবকিছু রুখে দেয়া জন্যে ।

 

প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এম এ সবুর, কাজী আজম, ফিরোজ আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন এবং যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন। সম্মানীত অতিথির মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক স্টেট  বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, বিএনপি নেতা ফারুক মজুমদার, সাত্তার সরকার প্রমুখ। যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সিটি বিএনপির নেতা খলকুর রহমান ও স্টেট বিএনপির সিনিয়র সহকারি সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রেখেছেণ।

Facebook Comments Box

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us