ট্রাম্পের গণ-বরখাস্তের আদেশ বাতিল দাবিতে ২০ স্টেটের এটর্নী জেনারেলরা আদালতে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৮ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ

ট্রাম্পের গণ-বরখাস্তের আদেশ বাতিল দাবিতে ২০ স্টেটের এটর্নী জেনারেলরা আদালতে

যৌক্তিক কারণ ছাড়াই ঢালাওভাবে বরখাস্ত, ছাটাই, লে-অফকে অবিলম্বে বেআইনী ঘোষণার দাবিতে বৃহস্প্রতিবার ও শুক্রবার ম্যারিল্যান্ড স্টেটের ফেডারেল কোর্টে একটি মামলা হয়েছে। ডেমক্র্যাট-শাসিত ২০ স্টেটের ২০ জন এটর্নী জেনারেল সংঘবদ্ধভাবে এই মামলা দায়ের করেছেন ট্রাম্প প্রশাসনের অন্তত: দু’ডজন ফেডারেল এজেন্সির বিরুদ্ধে। মামলা গ্রহণের পর শীঘ্রই শুনানী অনুষ্ঠিত হবে বলে মাননীয় আদালত জানিয়েছেন। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া দফতর ‘ডিপার্টমেন্ট অব গভর্ণমেন্ট অ্যাফিসিয়েন্সি’র প্রধান ধনকুবের ইলোন মাস্ক প্রচলিত রীতি অনুযায়ী কোন ধরনের নোটিশ ছাড়াই কয়েক লাখ ফেডারেল কর্মচারিকে বরখাস্ত করেছেন। এরমধ্যে অন্তত: ২৪ হাজার জন রয়েছেন প্রবেশনারী অফিসার। মূলত: এদের বরখাস্তকে সম্পূর্ণ বেআইনী হিসেবে অভিহিত করা হয়েছে মামলার আর্জিতে। মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ফেডারেল সরকারের ব্যয়-সাশ্রয়ের অভিপ্রায়ে বিভিন্ন দফতরের আড়াই লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারি বরখাস্তের আদেশ জারির পরিপ্রেক্ষিতে গোটা আমেরিকায় এক ধরনের অস্থিরতা তৈরী হয়েছে। ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বরখাস্তকৃতরা এখোন কীভাবে দিনাতিপাত করবেন পরিবার-পরিজন নিয়ে সে ধরনের অনিশ্চিত একটি অবস্থা বিরাজ করছে। আরো উল্লেখ করা হয়েছে যে, ফেডারেল চাকরিবিধির ন্যূনতম শর্ত পালনের চেষ্টা করা হয়নি এই গণবরখাস্তের আদেশ জারির আগে। তাই সকলকে পুনর্বহালের আবেদনও জানানো হয়েছে দায়েরকৃত এই মামলায়। একইসাথে ফেডারেল প্রশাসনের আর কোন কর্মচারিকে বরখাস্তের আদেশের বিরুদ্ধেও আগাম স্থগিতাদেশ চাওয়া হয়েছে। মামলায় যুক্তি দেখানো হয়েছে যে, ব্যয় সংকোচন অথবা সাশ্রয়ের অজুহাতে গণবরখাস্তের অসহায় ভিকটিম হতে চলেছেন ট্যাক্স প্রদানকারি আমেরিকানরা। কারণ, তারা কোন ধরনের সেবাই সহজে পাবেন না। বিশেষ করে প্রবীনদের সোস্যাল সিকিউরিটি বেনিফিট, যুদ্ধফেরৎ সৈন্যদের কল্যাণ-ভাতা ইত্যাদি স্থবিরতায় আক্রান্ত হবে-যা কোনভাবেই কাম্য নয়।

মামলায় ম্যারিল্যান্ডের এটর্নী জেনারেলের সাথে বাদি হয়েছেন মিনেসোটা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া, কলরাডো, কানেকটিকাট, হাওয়াই, ইলিনয়, ম্যাসেচুসেট্্স, মিশিগান, নেভাদা, নিউজার্সি, নিউমেক্সিকো, নিউইয়র্ক, ওরেগণ, রোড আইল্যান্ড, ভারমন্ট এবং উইসকনসিনের এটর্নী জেনারেলরা। মামলা দায়েরের জন্যে ম্যারিল্যান্ডবে বেছে নেয়ার কারণ হচ্ছে, ইলোন মাস্কের আগ্রাসী পদক্ষেপের ভিকটিমের মধ্যে সবচেয়ে বেশী বাস করেন এই স্টেটে, যে সংখ্যা ৩ লাখ ৬৬ হাজারের বেশী। এরপরের অবস্থানে রয়েছে ভার্জিনিয়া স্টেট-৩ লাখ ২১ হাজার। যদিও ভার্জিনিয়ার এটর্নী জেনারেল এই মামলায় সম্পৃক্ত হননি। উল্লেখ্য, এর আগে ট্রাম্পের জারি করা আরো কয়েকটি আদেশকে চ্যালেঞ্জ করে একইধরনের মামলা হয়েছে বিভিন্ন আদালতে।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us