ডিসিতে একুশের অনুষ্ঠানে উপ-রাষ্ট্রদূতের অযাচিত বক্তব্য থামিয়ে দিলেন নারী নেত্রী রিমি

ডিসি প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২২ পূর্বাহ্ণ

ডিসিতে একুশের অনুষ্ঠানে উপ-রাষ্ট্রদূতের অযাচিত বক্তব্য থামিয়ে দিলেন নারী নেত্রী রিমি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা মহান ভাষা দিবস উদযাপনের সমাবেশে অযাজিতভাবে গত জুলাই-আগস্টের তথাকথিত আন্দোলনে নিহতদের স্মরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দর্শকের মধ্য থেকে তীব্র আপত্তি উঠায় বক্তব্য থামাতে বাধ্য হোন ওয়াশিংটনে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত ডিএম সালাহউদ্দিন মাহমুদ। উল্লেখ্য, মেট্র ওয়াশিংটন এলাকার ২৯টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ডিসি একুশে এলায়েন্স’ ২২ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের স্মরণের এ আয়োজনে কেবলমাত্র বায়ান্নার ভাষা শহীদরাই আলোচনা, শ্রদ্ধাঞ্জলিতে থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু উপ-রাষ্ট্রদূত সেই সিদ্ধান্ত লংঘনের চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, হঠাৎ বদলে যাওয়া কিছু লোক উপ-রাষ্ট্রদূতের বক্তব্য থামিয়ে দিতে অপরিসীম ভ’মিকা পালনকারি মোহসিনা জান্নাত রিমি (সভাপতি-আমরা নারী)কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ডিসি একুশে এলায়েন্সের কোঅর্ডিনেটর হিরন চৌধুরী। যে এলায়েন্সের নেই কোন আইন সম্মত গঠনতন্ত্র সেই এলায়েন্সের বিধি লংঘনের জন্যে কেন রিমির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না তা ২৪ ঘন্টার মধ্যে (২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা) জবাবদানের আহবান জানানো হয়েছিল। রিমি ঐ সময়ের মধ্যেই তার এটর্নীর মাধ্যমে জবাব দিয়েছেন এবং সেখানে উল্লেখ করা হয়েছে ডিসি একুশে এলায়েন্সের গঠনতন্ত্রে কপি ছাড়া কীভাবে কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এবং তা যদি সত্যি হয়েই থাকে, তাহলে ঐ বিধি অনুযায়ী কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে-সে সব জানানোর জন্যে। এই জবাবের পর হিরন চৌধুরী কী পদক্ষেপ নিয়েছেন রিমির বিরুদ্ধে তা জানা যায়নি। হিরন চৌধুরীর ঐ কারণ দর্শানোর নোটিশ নিয়ে সচেতন প্রবাসীরা হাসি-ঠাট্টা করছেন। অনেকে মনে করছেন, ‘বাঙালিকে হাই কোর্ট দেখানোর’ মত পরিস্থিতির অবতারণা করা হয়েছিল কিন্তু ঝানু সংগঠক রিমি এটর্নীর মাধ্যমে যথাসময়ে জবাব দেয়ায় হিরন চৌধুরীর অভিপ্রায় ভেস্তে গেছে। উল্লেখ্য, ঐ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ, আর্লিংটন কাউন্টির কমিশন ফর দ্যা আর্টস এর চেয়ারম্যান অ্যাডাম গ্রীণ ও সাবেক চেয়ারম্যান মার্শা সিমেল, ইউএস সিনেটর মার্ক আর ওয়ার্ণার-এর আউটরিচ রিপ্রেজেনটেটিভ জ্যাকলিন মারমল, ইন্ডিপেন্ডেন্ট পাবলিক হিউম্যানিটিজ কনসাল্টেন্ট অ্যান্ড রাইটার ডেভিড বিয়ানজার, আর্লিংটন স্কুল বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ড্রিম প্রজেক্টের প্রতিষ্ঠাতা ড. এমা ভায়োল্যান্ড-স্যানচেজ, আর্লিংটন স্টুডিও পজের প্রতিষ্ঠাতা ড. সুষ্মিতা মজুমদার প্রমুখ।

ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টির কেনমোর মিডল স্কুল অডিটোরিয়ামে এই সমাবেশটি হয়।

হিরন চৌধুরীকে নারী নেত্রী রিমির জবাব।

আর্লিংটন কাউন্টি ও আর্লিংটন আর্টস এর সার্বিক সহযোগিতায় ডিসি একুশে এলায়েন্সের (ডিসিইএ) আয়োজন ও সামাজিক সংগঠন ধ্রুপদের সার্বিক ব্যবস্থাপনায় আর্লিংটন কাউন্টি এবং ওয়াশিংটন ডিসি এলাকার ২৯টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান হয়! শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত প্রচার ও সমবেত কণ্ঠে অমর সঙ্গীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো” পরিবেশন করা হয়। এরপর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের সমন্বয়ক প্রিয় বাংলার ড. প্রিয়লাল কর্মকার।

আমন্ত্রিত অতিথিরা একুশের বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিশিষ্ট আবৃত্তিকার অদিতি সাদিয়া রহমানের নির্দেশনায় শিশু শিল্পীদের পরিবেশনা -“অ আ-র ফুলঝুড়ি” পরিবেশিত হয়। এতে শিশুরা সমবেত কণ্ঠে “চল চল চল”, “ভোর হলো দোর খোল”, “হাট্টি মাটি মটিম”, “আহ কি আনন্দ আকাশে বাতাসে”গানগুলো পরিবেশন করে। এছাড়া আলী আনন্দের সংকলন ও পরিচালনায় বাংলা বর্ণমালা নিয়ে শিশুদের সমবেত গান “অ আ” পরিবেশন করা হয়। এ পর্বে শফিকুল ইসলামের গ্রন্থনা ও পরিচালননায় অমর একুশের উপর একটি ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।

ডিসি একুশে এলায়েন্সের সমবেত সঙ্গীত। ছবি-এনওয়াইভয়েস২৪।

অনুষ্ঠান সূচিতে মাহবুব লেনিনের গবেষণা ও গ্রন্থনায় “হাজার বছরের বাংলা ভাষা,” শিল্পী রোজারিওর পরিচালনা ও ক্যারিওগ্রাফিতে নৃত্যালেখ্য “আমার ভাইয়ের রক্তে রাঙানো,” হিরণ চৌধুরীর গবেষণা ও পরিচালনায় “হাজার বছরের বাংলা গান, কবিতা ও নৃত্য” অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম, ইনক (ডুয়াফি), প্রিয়বাংলা, ধ্রুপদ, ইনক, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি), বাংলাদেশী এন্টারপ্রেনার্স সোসাইটি অব ট্যালেন্টস (বেষ্ট), জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইন ডিসি ও একাত্তর ফাউন্ডেশনসহ ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড নিয়ে গঠিত বৃহত্তর ওয়াশিংটন ডিসির ২ঌটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোট ‘ডিসি একুশে এলায়েন্স’-এর উদ্যোগে দিবসটি পালিত হয়।

বেষ্ট প্রেসিডেন্ট ড. ফয়সাল কাদের ও বিশিষ্ট উপস্থাপিকা তাসকিন বিনতে সিদ্দিকীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্থানীয় আমেরিকানসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us