ডিসি প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৪৮ পূর্বাহ্ণ
বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতাকে সভাপিত এবং রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও ফ্যামিলি কাউন্সেলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক করে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকাভিত্তিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম ইনক’ (ডুয়াফি)’র নতুন কমিটি নতুন বছরের প্রথম দিন তথা ১ জানুয়ারি বুধবার থেকে কাজ শুরু করেছে । ২০২৫-২০২৬ অর্থাৎ দু’বছর মেয়াদি ৫ সদস্যের এই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ব্যাংকার ইরাজ তালুকদার, যুগ্ম সম্পাদক ড. তারেক মেহেদী, ও ট্রেজারার বিশ্বব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার জামান।
ডুয়াফির নতুন প্রেসিডেন্ট ড. ইসরাত সুলতানা মিতা তার পূর্ববর্তি কমিটিগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপািশ সংগঠনকে আরও গতিশীল করা এবং নতুন ও পুরাতন সদস্যদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কাজে নিয়োজিত করেত চান।
তিনি বলেন, ডুয়াফির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চাই। এর মধ্যে রয়েছে ডুয়াফির নেতৃেত্ব আগামী প্রজন্মের গুণাবলী বিকাশ এবং তাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রাখা, বিভিন্ন সামািজক সংগঠনের মাধ্যমে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীকে সহায়তা করা এবং গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃিত্ত প্রদােনর উদ্যোগ গ্রহণ।
তিনি আরও বলেন, আমেরিকার বিভিন্ন স্টেটে অবস্থিত ঢাকা বিশ্বিবদ্যালয়ের সংগঠনগুলোর সাথে সংযোগ স্থাপন করে বড় পরিসরে কয়েক বছর অন্তর পুনর্মিলনীর আয়োজন করা এবং আমেরিকায় বসবাসরতদের মধ্যে কর্মক্ষেত্রে সফল এলামনাইদের সংগঠিত করে কার্যকর ও গঠনমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা-ভাবনা আছে। নতুন কমিটির সদস্যরা তাঁেদর ওপর অর্পিত দায়িত্ব সবার সহযোগিতায় যথাযথভাবে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর