ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৬ পূর্বাহ্ণ

ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা জারি

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, গাজা সংঘাতের প্রতিক্রিয়ায় সোমবার ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করবে, যা দ্রুত কেন্দ্রীয় গণবিক্ষোভে পরিণত হতে পারে। এ কারণে সম্ভাব্য যানজট বৃদ্ধি এবং আন্দোলনকারীদের প্রতিবাদের উদ্দেশ্যে মার্কিন দূতাবাস বিকেলের জনসেবা সীমিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, যদিও বিক্ষোভ শান্তিপূর্ণ হতে পারে, তবে তা সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ এলাকায় না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি বড় সমাবেশের আশপাশে চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস আরও পরামর্শ দিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে নিয়মিত হালনাগাদ তথ্য গ্রহণ এবং জনসমাগম বা বিক্ষোভের আশপাশ থেকে দূরে থাকতে। জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জযুক্ত মোবাইল ফোন বহন করাও গুরুত্বসহকারে অনুরোধ করা হয়েছে।

এদিকে, ঢাকায় নিরাপত্তা পরিস্থিতি ঘিরে বিশেষভাবে সতর্ক থাকাসহ, মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us