নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:৩১ পূর্বাহ্ণ
১২ই নভেম্বর বুধবার বেলা ১টায় নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের সামনে (E47 & 1st Avenue) মানববন্ধন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ‘৭৩ বিকৃত করে ক্যাংগারু ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রহসনের বিচারের রায় ঘোষণার পায়তারা বন্ধ এবং ক্যাংগারু ট্রাইব্যুনাল বাতিল ঘোষনা, সকল রাজবন্দীর মুক্তি, জঙ্গী ও মব সন্ত্রাসের জনক অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারি, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ, এবং নিরপেক্ষ তত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন-এর সমর্থণে প্রবাসী বাঙালিদের এই মানব বন্ধন সফল করতে সকলের আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীগণের এক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হচ্ছে ৭ নভেম্বর শুক্রবার রাত ৯টায়। আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন কর সংশ্লিষ্ট সকলকে জাতিসংঘের সামনের কর্মসূচি সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সরব অনুরোধ জানিয়েছেন।
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর